শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক » মিজোরামে আশ্রিত শরণার্থীদের ফিরিয়ে আনুন : ইউপিডিএফ
প্রথম পাতা » আন্তর্জাতিক » মিজোরামে আশ্রিত শরণার্থীদের ফিরিয়ে আনুন : ইউপিডিএফ
৪৩০ বার পঠিত
রবিবার ● ৪ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিজোরামে আশ্রিত শরণার্থীদের ফিরিয়ে আনুন : ইউপিডিএফ

প্রর্তীকি ছবি সংবাদ বিজ্ঞপ্তি :: বান্দরবানে তথাকথিত কুকি-চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে সেনা অভিযানের কারণে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হওয়া পাহাড়ি (বম) শরণার্থীদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল)।
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফ-এর সহসভাপতি নতুন কুমার চাকমা সরকারের কাছে উক্ত দাবি জানিয়েছেন এবং সেনা অপারেশনের ফলে জনদুর্ভোগ সৃষ্টি, নিরীহ লোকজনকে হয়রানি ও বাজারে প্রবেশে পাহাড়িদের বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, গত অক্টোবর মাস থেকে চলা সেনা অভিযানে ২৭২ জন পাহাড়ি মিজোরামে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে। এছাড়া ৩ হাজারের অধিক পাহাড়ি অভ্যন্তরীণ উদ্বাস্তুতে পরিণত হয়েছে, যারা বান্দরবানের বনে জঙ্গলে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে বলে জানা গেছে।
ইউপিডিএফ নেতা এ প্রসঙ্গে তথাকথিত কুকি-চিন পার্টির সৃষ্টির রহস্য ও তাদের সাথে কথিত ইসলামী জঙ্গী গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং বলেন, ‘কুকি-চিন পার্টি পার্বত্য চট্টগ্রামের ভারত-সীমান্তবর্তী কিছু উপজেলাকে নিয়ে একটি স্বাধীন রাজ্য গঠনের দাবিতে সশস্ত্র সংগ্রামের ডাক দিলেও বাস্তবে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে কোন ধরনের সশস্ত্র কার্যকলাপে না গিয়ে বরং একটি বিশেষ পাহাড়ি জাতিগোষ্ঠীর লোকজনকে নিশানা করে হত্যালীলায় মেতে উঠে, যার ফলে তাদের প্রকৃত উদ্দেশ্য এবং রাষ্ট্রীয় বাহিনীর সাথে তাদের সম্পর্কের বিষয়ে গভীর রহস্যের জট সৃষ্টি হয়।’
নতুন কুমার চাকমা বিচ্ছিন্নতাবাদের জুজু দেখিয়ে পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি ও সেনা নিয়ন্ত্রণ জারী রেখে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন এবং অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়েছেন।





আন্তর্জাতিক এর আরও খবর

মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি
সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা
ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে
যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর সামার ট্রিপ আয়োজন রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর সামার ট্রিপ আয়োজন

আর্কাইভ