শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ৩১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » বরকলে ভলিবল ও কাপ্তাই এ হ্যান্ডবল প্রতিযোগিতা শেষ হয়েছে
প্রথম পাতা » খেলাধুলা » বরকলে ভলিবল ও কাপ্তাই এ হ্যান্ডবল প্রতিযোগিতা শেষ হয়েছে
৪৮৫ বার পঠিত
সোমবার ● ৩১ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরকলে ভলিবল ও কাপ্তাই এ হ্যান্ডবল প্রতিযোগিতা শেষ হয়েছে

ছবি : সংবাদ সংক্রান্ত ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরকল উপজেলার বিলছড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল শিক্ষাথীদের অংশ গ্রহণে গত ২৯ শনিবার দিনব্যাপী এক ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয় ৩ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪ টি প্রতিযোগী দলের মোট ৪৮ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বিলছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিঘœ বিনাশন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগী দলকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফিসহ খেলার জার্সি বিতরণ করেছেন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার(অঃদাঃ) মো. আফাজ উদ্দিন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রতিযোগীতার চুড়ান্ত খেলায় ২৫-১৫ সেটে বিলছড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সুবলং উচ্চ বিদ্যালয় রানার্স-আপ বিজয়ী দলের গেীরব অর্জন করে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের সহযোগিতায় বিলছড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আশীষ চাকমা এ প্রতিযোগিতা পরিচালনা করেন।

এছাড়া গত ২৮ শুক্রবার কাপ্তাই উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় স্কুল শিক্ষাথীদের অংশ গ্রহণে দিনব্যাপী এক হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ টি বালক প্রতিযোগী দল ও ৩ টি বালিকা প্রতিযোগী দলের মোট ৭২ জন হ্যান্ডবল প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। এতে চুড়ান্ত খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় বালিকা দলকে ২-১ গোলে হারিয়ে নারানগিরি উচ্চ বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন ও কাপ্তাই উচ্চ বিদ্যালয় বালিকা দল রানার্স-আপ বিজয়ী হয়। বালক দলের মধ্যে চুড়ান্ত খেলায় নারানগিরি উচ্চ বিদ্যালয় ও কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রতিযোগী দল ১-১ গোলে ড্র হওয়াতে ট্রাইব্রেকারে ৩-১ গোলে নারানগিরি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ও নারানগিরি উচ্চ বিদ্যালয় বালক প্রতিযোগী দল রানার্স-আপ বিজয়ী হয়। রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার(অঃদাঃ) মো. আফাজ উদ্দিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগী দলকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফিসহ খেলার জার্সি বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পষিদের সদস্য অংসুই ছাইন চৌধুরী। ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আখতার হোসেন মিলন ও কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন বিদর্শন বড়ুয়া এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ে খেলাগুলো পরিচালনা করেন।





খেলাধুলা এর আরও খবর

জ্বালানি  তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ
আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল
আত্রাইয়ে ক্রীড়া দিবস উদযাপন আত্রাইয়ে ক্রীড়া দিবস উদযাপন
মিরসরাইয়ে লোকউৎসব বলী খেলা অনুষ্ঠিত মিরসরাইয়ে লোকউৎসব বলী খেলা অনুষ্ঠিত
রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন
মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা ছালাউদ্দিন গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা ছালাউদ্দিন গ্রেফতার
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার
নড়াইলে তায়কোয়ানডো  ক্লাবের যাত্রা শুরু নড়াইলে তায়কোয়ানডো ক্লাবের যাত্রা শুরু
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি

আর্কাইভ