শিরোনাম:
●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা » গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার
প্রথম পাতা » খেলাধুলা » গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার
৫৩১ বার পঠিত
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার

--- নূরুল ইসলাম, ঢাকা ১৬ অক্টোবর ২০২৫ :: আসন্ন সাউথ এশিয়ান গেমসের প্রস্তুতির চেয়ে ব্যক্তিগত বিশৃঙ্খলাকেই বড় করে তুলেছিলেন দিপু চাকমা। কোচের নির্দেশনা অমান্য করা, ক্যাম্পে গ্রুপিং করে বিদ্রোহের চেষ্টা, এমনকি বিদেশি কোচকে বার্তা লেখে বিব্রত করার মতো গুরুতর সব অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই সাথে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সব মিলিয়ে জাতীয় তায়কোয়ানডো প্রশিক্ষণ ক্যাম্পের শৃঙ্খলা যখন ভেঙে পড়ার উপক্রম, তখনই কঠোর অবস্থানে গেল তায়কোয়ানডো ফেডারেশন। ২০১৯ সালের সাউথ এশিয়ান গেমসের স্বর্ণজয়ী এই খেলোয়াড়কে ক্যাম্প থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন জানিয়েছে, ক্যাম্পের শৃঙ্খলা রক্ষায় শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করা হয়েছে। দলের কোচদের কাছ থেকে পাওয়া অভিযোগের সত্যতা মেলার পরই এই সিদ্ধান্ত কার্যকর হয়।
ফেডারেশনের সূত্রে জানা গেছে বিশৃঙ্খলা যখন চরমে, তখন দিপু চাকমার বিরুদ্ধে অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে জানতে পেরে তিনি ক্যাম্পের শৃঙ্খলা পুরোপুরি ধ্বংসের চেষ্টা করেন তার সহযোগী অন্য আরেক খেলোয়াড় ফয়সার আহমেদকে নিয়ে । তারা দলের খেলোয়াড়দের উস্কানি দিয়ে সবাইকে নিয়ে ক্যাম্প ছেড়ে দেওয়ার বারংবার হুমকি দেন। শুধু তাই নয়, দলের কোচ ও অ্যাডহক কমিটিকে পাশ কাটিয়ে তিনি নতুন কোরিয়ান কোচ- মি. চই জাংগু’কে কোরিয়ান ভাষায় উদ্দেশ্যমূলকভাবে বার্তা পাঠান, যা ওই বিদেশি কোচকে মারাত্মক বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়।
এ ধরনের ঘটনাকে ফেডারেশন চরম অবাধ্যতা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার শামিল বলে মনে করছে।
এছাড়াও আরও অভিযোগ এসেছে, ক্যাম্পে নারী খেলোয়াড়দের স্ট্রেচিং ট্রেনিংয়ের সহায়তার নামে দিপু চাকমা প্রায়ই বিভিন্নভাবে তাদের শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করতেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন এবং একই আচরণ অব্যাহত রাখেন।
ফৌজদারি মামলা ও অনৈতিকতা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পাশাপাশি দিপু চাকমার বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ। তিনি তার চাকমা স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজন মুসলিম তায়কোয়ানডো নারী খেলোয়াড়কে প্রতারণার মাধ্যমে বিয়ে এবং বিয়ের পর তাকে মারধরের অভিযোগে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
আরও মারাত্মক অভিযোগ হলো, ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক মোঃ মোসলেম মিয়া তার অবৈধ প্রভাব খাটিয়ে এই সব তথ্য গোপন করে দিপু চাকমাকে জাতীয় দলে জায়গা করে দিয়েছিলেন।
পরবর্তীতে দিপু চাকমাকে ক্যাম্প থেকে অপসারণের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার সহযোগি ফয়সাল আহমেদ এর মাধ্যমে ফেডারেশনের বিরুদ্ধে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন। অভিযোগ উঠেছে, তার এই কর্মকাণ্ডে ফেডারেশনেরই বেশ কয়েকজন কর্মকর্তা ইন্ধন দিচ্ছেন। এদের মধ্যে যুগ্ম সম্পাদক মো. মোসলেম মিয়া, মো. নূরদ্দিন হোসেইন, শাহ মো. মন্জুরুল হক পাটওয়ারি, সাকলাইন জনি, মোকসেদোর রহমান, জাহাঙ্গীর, সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে- তাদের মধ্যে রয়েছে আবদুল্লাহ আল নোমান, জামাল হোসেন, সৌরভ খান প্রমূখ।
এই ঘটনা ফেডারেশনের অভ্যন্তরীণ কোন্দলকে প্রকাশ্যে এনেছে।

প্রশিক্ষণ ক্যাম্পের কোচ নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তার (দিপুর) কার্যকলাপ দলের একাত্মতা এবং আসন্ন একটি গুরুত্বপূর্ণ আসরের প্রস্তুতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের যৌথ সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।”





আর্কাইভ