শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা » রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন
প্রথম পাতা » খেলাধুলা » রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন
৫১১ বার পঠিত
রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

--- নাজিম আল হাসান :: রাঙামাটি সদর উপজেলায় ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী গঠিত এই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক তৌহিদুল আলম (মামুন) সদস্য-সচিব এবং ক্রীড়াবিদ এন কে এম মুন্না তালুকদার সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তৌহিদুল আলম (মামুন) রাঙামাটি জেলার ক্রীড়াঙ্গনে সুপরিচিত সংগঠক। তিনি সাবেক সদস্য সচিব, কাবাডি উপকমিটি (রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা), সাবেক ডিএস প্রতিনিধি প্রতিভাস ক্লাব এবং বর্তমানে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একজন সাবেক ফুটবলার।
অন্যদিকে, এন কে এম মুন্না তালুকদার একজন পরিচিত ক্রিকেটার হলেও পাশাপাশি স্কুল পর্যায়ে পর্যন্ত কাবাডি ও হ্যান্ডবল খেলায়ও সক্রিয় ছিলেন। তিনি রাঙামাটির ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সক্রিয় সদস্য হিসেবে ক্রীড়াঙ্গনে অবদান রেখে চলেছেন।
তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে ২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ইয়াং টাইগার স্পোর্টিং ক্লাব, যা বর্তমানে স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ক্রীড়া সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন এই এডহক কমিটির মাধ্যমে রাঙামাটি সদরের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং যুব সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।





খেলাধুলা এর আরও খবর

জ্বালানি  তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ
আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল
আত্রাইয়ে ক্রীড়া দিবস উদযাপন আত্রাইয়ে ক্রীড়া দিবস উদযাপন
মিরসরাইয়ে লোকউৎসব বলী খেলা অনুষ্ঠিত মিরসরাইয়ে লোকউৎসব বলী খেলা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা ছালাউদ্দিন গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা ছালাউদ্দিন গ্রেফতার
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার
নড়াইলে তায়কোয়ানডো  ক্লাবের যাত্রা শুরু নড়াইলে তায়কোয়ানডো ক্লাবের যাত্রা শুরু
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি

আর্কাইভ