শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১২ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়
প্রথম পাতা » খেলাধুলা » আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়
৫৪১ বার পঠিত
সোমবার ● ১২ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। রোববার (১১ সেপ্টেম্বর) বিকালে মিরসরাই স্টেডিয়ামে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই শিক্ষা প্রতিষ্ঠান।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা সহ দুই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, চলতি মাসের ৪ সেপ্টেম্বর থেকে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আন্তঃ বিদ্যালয় ও মাদরাসার ফুটবল টুনামেন্ট শুরু হয়। এতে উপজেলার ৫৭ টি স্কুল-মাদরাসা অংশগ্রহণ করে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু হয়।

ইউনিয়ন পর্যায়ের চ্যাম্পিয়নদের নিয়ে উপজেলা স্টেডিয়ামে সেমিফাইনালের খেলা শুরু হয়। সেমিফাইনাল থেকে ফাইনালে প্রতিদ্বন্ধিতা করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বনাম মঘাদিয়ান নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ২-০ গোলে মঘাদিয়া নুরুল আবছরা চৌধুরী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। সোমবার জেলা পর্যায়ে উপজেলার চ্যাম্পিয়ন দল প্রতিদ্বন্ধিতা করবে।

খেলা শেষে উভয় দলের অধিনায়কদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি ও রানার্সআপ টপি তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা।





খেলাধুলা এর আরও খবর

জ্বালানি  তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ
আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল
আত্রাইয়ে ক্রীড়া দিবস উদযাপন আত্রাইয়ে ক্রীড়া দিবস উদযাপন
মিরসরাইয়ে লোকউৎসব বলী খেলা অনুষ্ঠিত মিরসরাইয়ে লোকউৎসব বলী খেলা অনুষ্ঠিত
রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন
মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা ছালাউদ্দিন গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা ছালাউদ্দিন গ্রেফতার
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার গুরুতর অভিযোগে স্বর্ণজয়ী দিপু চাকমা এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বহিষ্কার
নড়াইলে তায়কোয়ানডো  ক্লাবের যাত্রা শুরু নড়াইলে তায়কোয়ানডো ক্লাবের যাত্রা শুরু
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে এনএসসি

আর্কাইভ