শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে শিশু ও তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেফতার-২
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে শিশু ও তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেফতার-২
২২৪ বার পঠিত
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে শিশু ও তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেফতার-২

--- মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে একদিনের ব্যবধানে দুটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় দুইজন গ্রেপ্তার হলেও এখনো পলাতক রয়েছে এক যুবক।

ঘটনা দুটি ঘটেছে উপজেলার ইছাখালী ইউনিয়ন ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায়। দুটি ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় নয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে নিশান দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এই ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় একটি মুঠোফোন অপারেটরের সিম বিক্রয়কর্মী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সিএনজি চালক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার সিএনজি চালক ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা। এ ঘটনায় আজিজ নামের একজন পলাতক রয়েছে। অভিযুক্ত আসামি দু’জন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম। তিনি বলেন, ‘এক শিশুকে ধর্ষণ ও তরুণী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তরুণী ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আটক করেছে। শিশু ধর্ষণের ঘটনাটি পরশুদিনের। থানায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হবে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে।





আর্কাইভ