রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে ডিবি পুলিশের তল্লাশীতে শিক্ষার্থীর পকেটে মিললো ৭০ পিচ ইয়াবা
ঝালকাঠিতে ডিবি পুলিশের তল্লাশীতে শিক্ষার্থীর পকেটে মিললো ৭০ পিচ ইয়াবা
গাজী মো গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি পৌর এলাকার আকলিমা মোয়াজ্জেম কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র মো. আসলাম খান। রবিবার বেলা সারে ১২ টায় ৭০ পিচ নিষিদ্ধ ট্যাবলেট “ইয়াবা” সহ গ্রেফতার হয় ডিবি পুলিশের হাতে।
আসলামের ভাষ্য অনুযায়ী যা জানাগেলো তাহলো, “সে ইয়াবা সংগ্রহ করেছে গাবখান সেতুর টোলপ্লাজা সংলগ্ন তালুকদার বাড়ি এলাকা থেকে। ৭০ পিচ ইয়াবা পলিথিনে মুড়িয়ে গন্তব্যস্থল কির্তিপাশা গ্রামের বাড়ি রওনা করেছিলো। কিন্তু তাকে ডিবি পুলিশ আগে থেকেই নজরে রেখেছিলো তা সে বুঝে উঠতে পারেনি।” এসআই তারিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম তাকে ধরে ফেলে।
ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ পিচ ইয়াবাসহ কীর্ত্তিপাশা ইউনিয়নের রুনসী গ্রামের হুমায়ুন খানের ২০ বছর বয়সী ছেলে আসলামকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 