শিরোনাম:
●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো ●   ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ●   খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ●   রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার ●   দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ডাকাত দলের ছোড়া পেট্রোল বোমায় রাউজানের দুই নারী দগ্ধ
প্রথম পাতা » অপরাধ » ডাকাত দলের ছোড়া পেট্রোল বোমায় রাউজানের দুই নারী দগ্ধ
২১৭ বার পঠিত
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাকাত দলের ছোড়া পেট্রোল বোমায় রাউজানের দুই নারী দগ্ধ

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: রাউজান থেকে কুতুবদিয়া মালেক শাহ মাজার জেয়ারতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীদের নিক্ষেপকৃত পেট্রোল বোমায় দুই নারী দগ্ধ হয়েছেন।
রবিবার ২০ এপ্রিল ভোর ৪টায় চট্টগ্রাম নগরীর বায়েজিত বোস্তামি থানাধীন আতুরার ডিপু এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুইজন হলেন, রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের লায়লা খাতুন (৪৮) ও ঝর্ণা আকতার (২৫)।
জানা গেছে, ভোর ৪টায় রাউজান থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে কুতুবদিয়া মালেক শাহ (রা.) এর মাজার জেয়ারতে উদ্দেশে ঘর থেকে বের হন তারা। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি চট্টগ্রাম নগরীর আতুরারডিপু এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের গাড়িটিকে থামাতে সংকেত দেয়। সংকেত না মেনে চালক গাড়ির গতি বাড়িয়ে অতিক্রমের চেষ্টা করলে পেট্রোল বোমা নিক্ষেপ করে ডাকাত দল। এসময় লায়লা আকতার ও তার পুত্রপধু ঝর্ণা দগ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। লায়লা বেগমের শরীরের ৯৫ শতাংশ ঝলসে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ হাসপাতালে রেফার করে। ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার মোঠফোনে বলেন, ভোর ৪টা ৫৫ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আরেকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। তিনি আরও বলেন, আহতদের ভাষ্য ছিল বায়েজিত বোস্তামী থানাধীন আতুরার ডিপু এলাকায় তিনরাস্তার মোড়, চামড়া গোদামের সামনে সিএনজিকে লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় আহত হয়েছেন।





আর্কাইভ