শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ইউপিডিএফ এর বিরুদ্ধে রবি আজিয়াটা কোম্পনির ২ টেকনিশিয়ানকে অপহরণ অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » ইউপিডিএফ এর বিরুদ্ধে রবি আজিয়াটা কোম্পনির ২ টেকনিশিয়ানকে অপহরণ অভিযোগ
৩৯৩ বার পঠিত
শনিবার ● ১৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপিডিএফ এর বিরুদ্ধে রবি আজিয়াটা কোম্পনির ২ টেকনিশিয়ানকে অপহরণ অভিযোগ

--- খাগড়াছড়ি :: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল এলাকায় আজ ১৯ এপ্রিল শনিবার দুপুরে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার মেরামতে গেলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) সন্ত্রাসীরা রবি আজিয়াটা কোম্পানির দুই টেকনিশিয়ানকে অপহরণ করেছে।
অপহৃত ব্যক্তিরা হলেন মো. ইসমাইল হোসেন (৩৫) এবং আব্রে মারমা (২৫)।
জানা যায়, সম্প্রতি ইউপিডিএফ প্রসীত গ্রুপের ধারাবাহিক চাঁদাবাজি ও হামলার কারণে পার্বত্য এলাকার টেলিযোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। শুধুমাত্র গত কয়মাসে অন্তত ৯ বার রবি ও অন্যান্য মোবাইল কোম্পানির টাওয়ারে হামলা চালানো হয়েছে। গত ২২ জানুয়ারি থেকে খাগড়াছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, মানিকছড়ি এবং রাঙামাটি জেলার নানিয়ারচর এলাকায় প্রায় অর্ধশতাধিক মোবাইল টাওয়ার সম্পূর্ণ বা আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এইসব হামলার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, যন্ত্রপাতি লুটপাট এবং টাওয়ারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে সাধারণ মানুষ মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারছে না।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পূর্বে ইউপিডিএফ প্রতি বছর রবি কোম্পানি থেকে প্রায় ৭০ লাখ টাকা চাঁদা আদায় করত। কিন্তু সম্প্রতি এই অঙ্ক কয়েকগুণ বৃদ্ধি করে ৫ কোটি টাকা দাবি করছে সশস্ত্র গ্রুপটি। রবি কোম্পানি এই অতিরিক্ত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলেও গ্রাহকদের দুর্ভোগের কথা চিন্তা করে সীমিত পরিসরে টাওয়ার সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ শনিবার দুপুরে টাওয়ার মেরামতের জন্য দুই টেকনিশিয়ান ঘটনাস্থলে গেলে সশস্ত্র ইউপিডিএফ সন্ত্রাসীরা তাদের জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।
এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এবিষয়ে মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান রুবেল অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন তিনি।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পার্বত্য চট্টগ্রামে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করে জনগণের ওপর চাঁদাবাজি চাপিয়ে দেওয়ার নতুন কৌশল নিয়েছে ইউপিডিএফ। পাহাড়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও মৌলিক অধিকার হুমকির মুখে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।
উল্লেখ্য যে, এর আগে গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার গিরিফুল এলাকা থেকে ইউপিডিএফ এর সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ পাহাড়ি শিক্ষার্থীসহ ১জন ড্রাইভারকে অপহরণের ঘটনা ঘটেছে। তারা এখনো মুক্ত হয়নি।





আর্কাইভ