শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার আহবান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ
প্রথম পাতা » আন্তর্জাতিক » অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার আহবান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ
৩৯৭ বার পঠিত
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার আহবান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ

--- আজ ৯ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক গুরুত্বপুর্ন সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় । সভায় গৃহীত এক প্রস্তাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বলা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক স্থবিরতা ও অকার্যকারীতায় সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে। মবসন্ত্রাস ছড়িয়ে পড়ছে।জানমালের নিরাপত্তা নিয়ে জনমনে উৎকন্ঠা বাড়ছে।প্রস্তাবে বলা হয় রাজনৈতিক দলসমূহের সাথে সরকারের মনস্তাত্ত্বিক দূরত্ব বাড়তে থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।।

প্রস্তাবে বলা হয় সামাজিক নৈরাজ্যের পরিস্থিতি চলতে থাকলে বিনিয়োগসহ অর্থনৈতিক কর্মকান্ডেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে।

সভায় গৃহীত আর এক প্রস্তাবে গাজা ও রাফাসহ ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস
অব্যাহত গণহত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর গাজা খালি করে আবাসন তৈরীর পাঁয়তারাকে বেসামাল আগ্রাসী তৎপরতা হিসাবে আখ্যায়িত করা হয়।প্রস্তাবে অবিলম্বে গণহত্যা বন্ধের আহবান জানানো হয়।প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন ও সংহতিও ব্যক্ত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানি অনুসারি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারি আবুল হাসান রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সহ-সভাপতি কে এম জাবের।

আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া , নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।

গণতন্ত্র মঞ্চের আগামী কর্মসূচী : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আগামী ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঞ্চের নতুন সমন্বয়ক নির্বাচিত : আগামীকাল ১০ এপ্রিল থেকে পরবর্তি তিন মাসের জন্য গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়বের দায়িত্ব পালন করবেন ভাসানি অনুসারি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। মঞ্চের বর্তমান সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আজ মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করেন।





আন্তর্জাতিক এর আরও খবর

ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি
সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা
ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে
যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ