শিরোনাম:
●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » কৃষি » কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে ” কৃষিপণ্য মূল্য কমিশন” গঠন করুন
প্রথম পাতা » কৃষি » কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে ” কৃষিপণ্য মূল্য কমিশন” গঠন করুন
৭৩৭ বার পঠিত
রবিবার ● ২৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে ” কৃষিপণ্য মূল্য কমিশন” গঠন করুন

---আজ বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, কৃষি ও কৃষকদের জন্য সরকার প্রদত্ত ভর্তুকী অধিকাংশ ক্ষেত্রে খোদ চাষীরা চোখেও দেখেনা।

ফড়িয়া,মধ্যস্বত্বভোগী, ব্যবসায়ী আর সরকারি দলের সাথে যুক্ত নানা স্তরের লোকজনের এসব সরকারি সহযোগিতা থেকে প্রকৃত কৃষকেরা বিশেষ লাভবান হয় না।এদের দৌরাত্মে সরকার নির্ধারিত মূল্যে কৃষকেরা ধান বিক্রি করতে পারে না।সরকারি ব্যর্থতায় মিলার,চাতালের মালিক আর ফড়িয়ারাই ধানসহ কৃষিপণ্যের অলাভজনক দাম ঠিক করে।কৃষির যেটুকু উদবৃত্ত তা এরাই হাতিয়ে নেয়।নেতৃবৃন্দ কৃষি ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে জাতীয় স্তরে ‘ মূল্য নির্ধারণ কমিশন ‘ গঠনের আহবান জানান। সভায় নেতৃবৃন্দ, নগরায়ন ও উন্নয়নের নামে কৃষি জমি বিনষ্ট করার ভয়াবহ তৎপরতা বন্ধ করারও দাবি জানান। নেতৃবৃন্দ করোনা দূর্যোগ,বন্যা, জলমগ্নতায় ক্ষতিগ্রস্ত বিপন্ন কৃষকদের নগদ ন্যূনতম ১০ হাজার করে নগদ টাকা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।

সভায় নেতৃবৃন্দ করোনা মত দূর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনীত সংকট মোকাবেলায় প্রাণ - প্রকৃতি - জীববৈচিত্র্য এর সাথে সংগতিপূর্ণ টেকসই কৃষি উন্নয়ন নীতি প্রনয়নের দাবি জানান।
সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আনছার আলী দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিকদার হারুন রশীদ মাহমুদ , কেন্দ্রীয় সদস্য সাইফুল হক, ফিরোজ আহমেদ, জসিমউদদীন রাড়ী,আকবর খান, সজীব সরকার রতন, এপোলো জামালী,শাহীন আলম ও মো. ফিরোজ প্রমুখ।





আর্কাইভ