শিরোনাম:
●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে পিস্তলসহ ছিনতাইকারী আটক
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে পিস্তলসহ ছিনতাইকারী আটক
৩৬১ বার পঠিত
বুধবার ● ১৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে পিস্তলসহ ছিনতাইকারী আটক

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি থেকে ওয়াসিম আকরাম খান নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এসময় পুলিশ ছিনতাইকারীর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার মরিচপুর এলাকা থেকে গন্ডা গ্রামের তোফায়েল আহমেদ নামক এক চালকের অটোরিক্সা ভাড়া করে ৩জন যাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গাবরকালিয়ান নামক স্থানে নিয়ে আসে। সেখানে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটো থেকে নেমে চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে অটো ছিনতাই করে নিয়ে যায়। পরে অটো চালকের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম ও আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় পুরো এলাকা ঘেরাও করে গাবরকালিয়ান গ্রামের ওমর ফারুকের বাড়ির পেছনের বাশঁঝাড় থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করে। এসময় ছিনতাইকারী ওয়াসিম আকরাম (৪০)কে পিস্তল ও গুলিসহ আটক করা হয়। ছিনতাইকারী ওয়াসিম আকরাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান জানান, ধৃত আসামীর বিরুদ্ধে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায় খুন, অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট ৮টি মামলা রয়েছে। আসামী র্দীঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে সশস্ত্র অবস্থায় অটো ছিনতাই ও জমি সংক্রান্ত অপরাধের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।





আর্কাইভ