শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে ●   সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা ●   সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   আমি প্রতিহিংসার রাজনীতি করিনা : জুঁই চাকমা ●   রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা ●   আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি ●   এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় ●   সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা
ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

Daily Sonar Bangla
বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » কৃষি » প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত তারাকান্দার কৃষি
প্রথম পাতা » কৃষি » প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত তারাকান্দার কৃষি
৪৪১ বার পঠিত
বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত তারাকান্দার কৃষি

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির আলোকে আলোকিত কৃষি সম্প্রসারণ কার্যক্রম। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতি সহমত প্রকাশ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্মার্ট প্রজন্ম, স্মার্ট কৃষি কার্যক্রমের সূচনা করে। এরই ধারাবাহিকতায় শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ, পতিত জমির সর্বোত্তম ব্যবহার, বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করছে উপজেলা কৃষি বিভাগ। শুধু তাই নয়, বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি উৎপাদনে পারিবারিক সবজির চাহিদা পূরণে উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ৭শ ‘পারিবারিক পুষ্টি বাগান’ প্রদর্শনীর কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাদের নিয়মিত মাঠ পরিদর্শন,উদ্বুদ্ধকরণ ও পরামর্শে কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে। পাশাপাশি কৃষি বিভাগ উঠান বৈঠকের মাধ্যমে আধুনিক কৃষি উৎপাদনের কলাকৌশল, বাস্তুসংস্থানের সুরক্ষাসহ কৃষি যান্ত্রিকীকরণ সম্পর্কে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষিত করতে উদ্যোগ নেন। আর এ কার্যক্রমের অন্যতম অংশ সবুজ পাঠশালা। শুধু তাই নয়, নিজ দপ্তরে দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের কৃষি ও পরিবেশ বিষয়ে আগ্রহী করতে কৃষি গ্যালারি ও পরিবেশ ডায়েরির সূচনা করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা ইউনিয়নের গোহাইলকান্দি গ্রামের কৃষক সাখাওয়াত হোসেন খান বলেন, আমি কৃষি কর্মকর্তাদের পরামর্শে সাতটি পুকুরের পাড়ে সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছি।
কামারিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির আওতায় চাষাবাদে আমরা প্রতিনিয়ত কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো, আনিছুর হক বলেন, আমাদের গৃহীত পদক্ষেপে দপ্তরের কর্মপরিবেশ থেকে শুরু করে সাধারণ কৃষক উপকৃত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন বলেন, অর্পিত দায়িত্ববোধ থেকে এ উপজেলায় যোগদানের পর থেকেই আমি চেষ্টা করছি আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে। পাশাপাশি, বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনে আমরা কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধ করছি বলে জানান তিনি।





আর্কাইভ