শিরোনাম:
●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
প্রথম পাতা » কৃষি » ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি
প্রথম পাতা » কৃষি » ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি
১৪৭ বার পঠিত
রবিবার ● ২৬ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি

---গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলী ভাসমান পেয়ারা হাট ও আশপাশের পেয়ারাবাগান এলাকায় পর্যটকদের উচ্চ শব্দে গান বাজানোর কারণে ক্রেতা-বিক্রেতা, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। এ পরিস্থিতিতে প্রাকৃতিক পরিবেশ রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনজীবনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন ৮ দফা নির্দেশনা জারি করলেও তা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
সদর উপজেলার কীর্তিপাশা, ভীমরুলীসহ বিভিন্ন পেয়ারাবাগান এলাকায় প্রতিদিন ট্রলার ও নৌযানে করে শত শত পর্যটক ঘুরতে আসেন। তবে তাদের একটি অংশ উচ্চ শব্দে গান বাজিয়ে নৌভ্রমণ করায় হাটের বেচাকেনা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, একের পর এক ট্রলার ও নৌযানে উচ্চ শব্দে গান বাজিয়ে পর্যটকরা ভীমরুলী ও আশপাশের পেয়ারাবাগানের দিকে যাত্রা করছেন। প্রশাসনের নির্দেশনা থাকা সত্ত্বেও অনেকেই তা উপেক্ষা করছেন।
স্থানীয়দের অভিযোগ, কিছু পর্যটক নৌযানে উচ্চ শব্দে গান বাজানোর পাশাপাশি অশোভন আচরণও করছেন, যা শব্দদূষণ ও সামাজিক অস্বস্তির সৃষ্টি করছে। এছাড়া ব্যবহৃত প্লাস্টিকের বোতল, প্যাকেট, খাবারের মোড়কসহ বিভিন্ন বর্জ্য খাল, নদী ও আশপাশের জলাশয়ে ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। এতে ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং পর্যটন পরিবেশ হুমকির মুখে পড়ছে।
এলাকাবাসীর দাবি, উপজেলা প্রশাসনের জারি করা ৮ দফা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হলে পর্যটন এলাকার শৃঙ্খলা ফিরবে, পরিবেশ রক্ষা পাবে এবং স্থানীয়দের ভোগান্তিও কমবে। তারা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।





আর্কাইভ