শিরোনাম:
●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে রাবিপ্রবি’তে প্রশিক্ষণ
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে রাবিপ্রবি’তে প্রশিক্ষণ
৩৮৮ বার পঠিত
বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে রাবিপ্রবি’তে প্রশিক্ষণ

--- আজ ২৯ নভেম্বর ২০২৩ তারিখ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন অনুসারে “Training on APA: Formulation, Implementation and Challenges” শীর্ষক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। এছাড়া রাবিপ্রবি’র রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধীমান শর্মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার (এস্টেট) ও এপিএ ফোকাল পয়েন্ট সেতু চাকমা।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্টভাবে গবেষণার প্লান থাকতে হবে। গবেষণা মানে মুক্ত চর্চার বিষয়। এখানে প্রতিটি শিক্ষকদের গবেষণার ক্ষেত্রে অনেক গুরুত্ব দিতে হবে। তা না হলে এভাবে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবেনা। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে চারটি মূল স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট ঠিক করা হয়েছে সেগুলো সামনে রেখে প্রতিটা কাজে এগিয়ে যেতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে পারবো। এখন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেজন্য এসডিজি ২০৩০ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সামনে আসছে ক্যাশলেস সোসাইটি, এবং পেপারলেস অফিস। এসব মোকাবেলা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের প্রযুক্তির ক্ষেত্রে অনেক দক্ষ হতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নানা ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ এডুকেশনের ধারণা নিয়ে যেন বেড়ে উঠতে পারে সেভাবে একাডেমিক মাস্টার প্লান করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যে এপিএ চালু হয়েছে সে মোতাবেক অনেক গুরুত্ব দিতে হবে। সঠিক সময়ে এপিএ রিপোর্ট আপডেট ও প্রমাণক হিসেবে সব প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে তা না হলে এপিএ পারফর্মেন্সের ক্ষেত্রে পিছিয়ে যেতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সবাইকে নিয়ে দেশকে এবং এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। এছাড়া মানব সম্পদ উন্নয়নে একসাথে কাজ করতে হবে।

রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয় নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন এই বিশ্ববিদ্যালয় অবদান রাখতে পারি সেজন্য এখানে যারা কর্মরত রয়েছেন তাদেরকে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহবান জানান। এছাড়া তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য যে পরিমাণ অবকাঠামো এবং অন্যান্য একাডেমিক যে সুযোগ সুবিধা থাকার কথা রয়েছে তা খুবই নগণ্য। তাই এগুলো পূরণের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে অনেক গুরুত্ব দিতে হবে।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ