শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে মাড়াইয়ের জন্য রাখা ধানে অগ্নিকাণ্ড
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে মাড়াইয়ের জন্য রাখা ধানে অগ্নিকাণ্ড
৪৩৭ বার পঠিত
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে মাড়াইয়ের জন্য রাখা ধানে অগ্নিকাণ্ড

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে মাঠ থেকে সংগৃহীত ধানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ৩০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক এগারোটা দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজমনগর (ধুমঘাট) রেলক্রসিং সংলগ্ন চলাচলের রাস্তার পাশে মাড়াইয়ের জন্য রাখা ধানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
একই এলাকার মনিন্দ্র চৌকিদার বাড়ির স্বদেশ কুমার দাসের স্ত্রী ক্ষতিগ্রস্ত শিল্পী রাণী দাস (৪৫) জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক এগারোটা দিকে মাড়াইয়ের জন্য রাখা ধানের স্তুপে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এরপর রাত তিনটার দিকে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে ১০ গন্ডা জমির সম্পূর্ণ ধান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪০ হাজার টাকার ধান পুড়ে যায় বলে জানান শিল্পী রাণী দাস।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এবিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর ধুমঘাট রেলক্রসিং সংলগ্ন চলাচলের রাস্তার পাশে মাড়াইয়ের জন্য রাখা ধানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে তবে এবিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ