শিরোনাম:
●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা ●   রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ১২তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটির কল্যাণপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই দোকান পুড়ে ছাই
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে ২৫ লাখ জাল টাকা উদ্ধার : আটক-৩
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে ২৫ লাখ জাল টাকা উদ্ধার : আটক-৩
৪৯২ বার পঠিত
রবিবার ● ২৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ২৫ লাখ জাল টাকা উদ্ধার : আটক-৩

ছবি : সংবাদ সংক্রান্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২৫ লাখ টাকার জাল টাকা উদ্ধার করে দুই নাতিসহ নানাকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। শনিবার অভিযান চালিয়ে ওই জাল টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে পৌর শহরের চাল মহাল মসজিদ মার্কেটের লতিফ মিয়ার মনোহারী দোকান থেকে দুই শিশু গুড় ও সাবান কিনে এক হাজার টাকার নোট দেয়। নোটটি দেখে সন্দেহ হলে পাশের দোকানের সাইফুলকে নোটটি দেখালে তিনি জাল টাকা বলে ধারনা করেন। পরে স্থানীয় জনতা দুই শিশুর দেহ তল্লাশি করে ৯০ হাজার টাকা পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ টাকাগুলো রেখে শিশুদের ছেড়ে দেয়। শিশুদের ছেড়ে দেয়ার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃ-দেবস্থান গ্রামের মৃত আক্কাস আলির পুত্র আবুল কাশেম (৭০)এর বাড়িতে অভিযান চালিয়ে আরো ২৪টি এক হাজার টাকা নোটের বান্ডেল, জাল টাকা তৈরির ২০রিম কাগজ, ২বোতল কেমিক্যাল, ২রোল টাকা তৈরির সুতো উদ্ধার করে।
এসময় বৃদেবস্থান গ্রামের মৃত আক্কাস আলির পুত্র আবুল কাশেম (৭০) ও তার দুই মেয়ের নাতি গৌরীপুর উপজেলার নাউভাঙ্গা গ্রামের বাহাদুরের পুত্র পাপ্পু ওরফে সম্রাট (৯) ও কুমিল্লা জেলার আবু কাউসারের পুত্র হাসান ওরফে জয় (১১)’কে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত দু’শিশু তার নানার বাড়িতেই বসবাস করে বলে জানা যায়।
পুলিশ জানায়, আটককৃত কাশেমের অপর এক মেয়ের জামাই নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমরি গ্রামের আবদুল আজিজের পুত্র সেলিম জাল টাকা তৈরির মূল হোতা। ইতোপুর্বে সেলিমকে বিপুল পরিমাণ জাল টাকাসহ ঢাকায় র্যাবের হাতে ধরা পড়েছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন।
এলাকাবাসি সূত্রে জানা যায়, গত দুইদিন পূর্বে সেলিম শ্বশুর বাড়ি থেকে একটি বস্তা নিয়ে গেছেন। শিশুদের দেওয়া তথ্য ও শ্বশুরবাড়ি থেকে বস্তা নিয়ে যাওয়ার ঘটনায় গ্রামের লোকজন ধারণা করছেন সেলিম তাঁর শ্বশুর বাড়ি থেকে বিপুল পরিমাণ জাল টাকা সরিয়ে নিয়েছে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, কাশেম মিয়ার তিন ছেলে ও ছয় মেয়ে। বড় ছেলে ডালিম মিয়া (৪০) বেকার জীবন যাপন করেন। সে বেশ কয়েকটি মামলার আসামি। পুলিশ তাঁর খোঁজে ক’দিন পর পর বাড়িতে আসে। এ কারণেই হয়তো সে পলাতক থাকেন।
তবে পুলিশের তল্লাশি চলার সময় কাশেম মিয়ার স্ত্রী ফরিদা বেগম পালিয়ে যান। অন্যদিকে তল্লাশি চলার সময় বাড়ির একটি কক্ষে আটক ছিলেন কাশেম মিয়া। তাঁর কাছে বাড়িতে বিপুল পরিমাণ জাল নোট ও নোট তৈরির নানা উপকরণ থাকা সম্পর্কে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। এসব উপকরণ কে এনে রেখেছে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজী হননি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, দুটি শিশুকে ধরার পর ওদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে জাল টাকা উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান অব্যাহত আছে। অভিযান শেষে আইগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় জড়িতদের তিন জনকে আটক করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ