শিরোনাম:
●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   রাউজানে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পরিস্থিতি মোকাবেলায় জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে ●   প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে : রাঙামাটিতে দীপেন দেওয়ান এমপি ●   ১৫ ঘণ্টা চলার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ ●   ঈশ্বরগঞ্জে বিচিত্র মামলা : জখম নেই, তবুও ৩২৬ ধারায় হাজতে দুই জন
ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতারকে হারালো ইকুয়েডর
প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতারকে হারালো ইকুয়েডর
৫৮০ বার পঠিত
সোমবার ● ২১ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতারকে হারালো ইকুয়েডর

ছবি : সংবাদ সংক্রান্ত অনেক আলোচনা-সমালোচনাকে সাথে নিয়ে পর্দা উঠলো কাতার ফিফা বিশ্বকাপ ফুটবলের। বিশ্বকাপের ২২তম আসরের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডর ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক কাতারকে। ইকুয়েডরের পক্ষে ১৬ ও ৩১ মিনিটে দু’টি গোলই করেন ইকুয়েডর অধিনায়ক ও স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া।
প্রায় ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে কাতারের আল খোর শহরের আল বাইত স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রুপ-এ’র ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেয়ে যায় ইকুয়েডর। মাঝ মাঠ থেকে পেনাল্টি বক্সের ভেতর বল পেয়ে ওভার হিট কিকে ভ্যালেন্সিয়াকে যোগান দেন ডিফেন্ডার ফেলিক্স তোরেস। বল পেয়ে হেডের মাধ্যমে ভ্যালেন্সিয়া গোল করলে আনন্দে মেতে উঠে ইকুয়েডর সমর্থকরা।
কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারি (ভিএআর) এর সহায়তায় অফসাইডের কারণে ইকুয়েডরের গোল বাতিল হয়ে যায়।
১৫ মিনিটে এবারের বিশ^কাপে প্রথম হলুদ কার্ড প্রদর্শন করেন রেফারি। কাতারের ডি বক্সের ভেতর ভ্যালেন্সিয়াকে ফাউল করেন স্বাগতিক গোলরক্ষক সাদ আলসাহেব। পেনাল্টির বাঁশি বাজান রেফারি,হলুদ কার্ড দেখেন আলসাহেব।
পেনাল্টি কিক থেকে এবারের বিশ্বকাপের প্রথম গোলটি করেন ইকুয়েডরের ভ্যালেন্সিয়া। এই গোলে ইকুয়েডরের হয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ভ্যালেন্সিয়া।
২২ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউলের কারনে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কাতারের স্ট্রাইকার আল-মৌজ আলী।
কিছুক্ষণ পর ২৯ মিনিটে ইকুয়েডরের হয়ে প্রথম হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার মোয়েসেস কেইসেডো।
তবে এর পরপরই ৩১ মিনিটে ইকুয়েডরকে ডাবল লিড এনে দেন ভ্যালেন্সিয়া। ডি বক্সের মাঝে ডিফেন্ডার এ্যাঞ্জেলো পেরেসিয়াডোর ক্রস থেকে বল পেয়ে দারুণ হেডে দ্বিতীয়বারের মত কাতারের জালে বল জড়ান ভ্যালেন্সিয়া।
এই গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লিখেন ভ্যালেন্সিয়া। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করলেন ভ্যালেন্সিয়া। ১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছিলেন ইতালির এঞ্জেলো শিয়াভিও। ম্যাচে ৭-১ গোলে জিতেছিলো ইতালি।
ভ্যালেন্সিয়ার জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে ম্যাচে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ইকুয়েডর। প্রথমার্ধে মাত্র প্রতিপক্ষের গোল পোস্টে ২টি শট নিতে পারে কাতার। ৭টি শট নেয় ইকুয়েডর।
দ্বিতীয়ার্ধের শুরুতে থেকে মধ্যমাঠের দখল নেয় কাতার। বল আয়ত্বে রাখার চেষ্টার মধ্যেই ৫৫ মিনিটে বা-দিকের বক্স থেকে কাতারের ডিফেন্ডার পেড্রো মিগুয়েলের শট রুখে নেন ইকুয়েডরের গোলরক্ষক হারনান গালিনদেজ।
৬২ মিনিটে মিগুয়েলের হেড ইকুয়েডরের গোলবার ঘেষে যায়। কাতার গোলের জন্য মরিয়া থাকলেও এমন অবস্থায় রক্ষণাত্মক ভূমিকা নেয় ইকুয়েডর। ম্যাচের শেষ ১০ মিনিটে কোন দলই আক্রমণ থেকে বিরত থাকে। শেষ পর্যন্ত প্রথমার্ধের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।
আগামী ২৫ নভেম্বর দোহার আল-থুমামা স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে কাতার। একই দিন দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে ইকুয়েডর।





আন্তর্জাতিক এর আরও খবর

মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু গ্রেটার দেউল গ্রাম বুরিয়াল ফান্ড ইউকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি মোহাম্মদ অহিদ উদ্দিন এর ওয়ানস্টেড লিবারেল ডেমোক্র্যাটস বিষয়ক বিবৃতি
সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন রাবিপ্রবি ভিসি’র আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন
লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা লন্ডনে চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক মিলন মেলা
ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফ্রান্স দর্পণের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে গাজা সিটি দখলের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলকে
যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা যুক্তরাজ্যে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর সামার ট্রিপ আয়োজন রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর সামার ট্রিপ আয়োজন

আর্কাইভ