রবিবার ● ২০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » রামগড়ে অবৈধ বালু মহালে ২০লাখ টাকা জরিমানা
রামগড়ে অবৈধ বালু মহালে ২০লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধ বালুে মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০লাখ টাকার বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত পাম্প মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার(১৮ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুপাইছড়ি গুদামবাড়ি এলাকায় একটি অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।
এসময় অবৈধ বালুমহালে প্রায় ১০হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০লাখ টাকা। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি পাম্প মেশিন ও পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। তবে অবৈধ বালু মহালের মালিককে পাওয়া যায়নি। জব্দকৃত বালু ও মালামাল স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিলামে বিক্রি করে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা 