শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » পোকা দমনে ‘পার্চিং’, সুফল পাচ্ছেন কৃষকরা
প্রথম পাতা » কৃষি » পোকা দমনে ‘পার্চিং’, সুফল পাচ্ছেন কৃষকরা
৪৫২ বার পঠিত
রবিবার ● ১৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোকা দমনে ‘পার্চিং’, সুফল পাচ্ছেন কৃষকরা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার কীটনাশকের ব্যবহার ছাড়াই ফসল রক্ষায় প্রাকৃতিক উপায়ে ‘পার্চিং’ পদ্ধতি ব্যবহারে সুফল পাচ্ছেন কৃষকরা। ব্যয়বিহীন ও পরিবেশবান্ধব এ প্রদ্ধতির ব্যবহারে পোকামাকড়ের আক্রমণ থেকে জমির ফসল রক্ষা হওয়ায়, কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এটি।

পার্চিংয়ের ব্যবহারে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাশাপাশি কৃষকদের সাশ্রয় হচ্ছে টাকাও।

উপজেলার দঘশর ইউনিয়নের সমের্মদান গ্রামের কৃষক লুৎফুর রহমান এ বছর ৪৭ বিঘা জমিতে রোপন করেছেন আমন ধান।

এর মধ্যে তিনি ৪৫ বিঘা জমিতে পার্চিং প্রদ্ধতি ব্যবহার করেন। বিঘা প্রতি জমিতে ৪টি করে ১শ ৮০টি বাঁশের কঞ্চি ও গাছের ডাল পুঁতে রাখেন। সেখানে প্রতিনিয়ত পাখিরা বসে, ক্ষেতের ক্ষতিকর পোকামাকড় ধরে খায়। তাই এ বছর আর কীটনাশক ব্যবহার করতে হয়নি তার।

৪৫ বিঘায় এতে সাশ্রয় হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। আর ২ বিঘা পরখ করতে রেখেছিলেন পার্চিং ছাড়া। ওই বিঘায় আক্রমণ করেছে মাজরা পোঁকা।

তিনি জানান পোকামাকড়ের হাত থেকে ধানের গাছ রক্ষা করতে চারা রোপণের মাসখানের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে তিনি গাছের ডাল, বাঁশের কঞ্চি ও খুঁটি পুঁতে রাখেন।

ওগুলোতে বসে ক্ষতিকর পোকামাকড় ধরে খায় ফিঙ্গে, শালিক, বুলবুলি, শ্যামা, দোয়েল পাখিরা। অন্যবার যেখানে তাকে তিন-চার দফা কীটনাশক ব্যবহার করতে হতো, এ বছর মাত্র একবার তিনি কীটনাশক ব্যবহার করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় ১৩ হাজার ২শত ২০ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে।

কৃষি বিভাগের পরামর্শ ও উপকরণ সহযোগিতায় নতুন জাতের ধান ব্রি ধান ৭৫, ব্রি ধান ৮৭, ব্রি ধান ৯৫সহ ধান লাইনে রোপণ ও পার্চিং কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এ বছর কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রায় ৬ হাজার ২শ হেক্টর জমিতে পার্চিং বাস্তবায়ন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, পার্চিং হলো পোকা দমনে একটি জৈবিক প্রদ্ধতি। পার্চিয়ের পোতানো ডাল বা বাঁশের কঞ্চিতে পাখি বসে ধানের ক্ষতিকর পোকা, যেমন মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, চুঙ্গি পোকা, শীশ কাটা লেদা পোকার মা পোকা তথা মথকে খেয়ে তাদের দমন করে। ফলে সঠিক সময়ের পার্চিং করা হলে এ পোকাগুলো ধানের ক্ষতিকর পর্যায়ে পৌঁছাতে পারে না।





আর্কাইভ