শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ৩০ জুন ২০২১
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সাঁওতাল বিদ্রোহের ১৬৬ বছর : সিধু-কানু-চাঁদ-ভৈরব-ফুলমনিসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সাঁওতাল বিদ্রোহের ১৬৬ বছর : সিধু-কানু-চাঁদ-ভৈরব-ফুলমনিসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
১৭৪২ বার পঠিত
বুধবার ● ৩০ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাঁওতাল বিদ্রোহের ১৬৬ বছর : সিধু-কানু-চাঁদ-ভৈরব-ফুলমনিসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ছবি : সংগৃহীতপ্রদীপ মার্ডী :: স্পর্ধার ১৬৬ বছর। আজ ঔপনিবেশিক বিট্রিশ শাসকদের উৎখাতে ঐতিহাসিক “সান্তাল হুল বা বিদ্রোহ” এর ১৬৬ তম বার্ষিকীতে, বিদ্রোহের জন নায়ক সিধু মুরমু, কানু মুরমু, ফুলমনি সহ লড়াইয়ে শহীদ সকল সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
১৮৫৫ সালের সান্তাল বিদ্রোহ উপমহাদেশীয়দের স্ব-শাসন প্রতিষ্ঠার প্রথমতম বিদ্রোহ না হলেও একটি ধারাবাহিক সংগ্রামের অংশ বটে। এর পূর্বে ১৭৮১-৮৪ সালে শহীদ তিলকা মাঝির নেতৃত্বে ছোটনাগপুর, ভাগলপুর, দামিন-কো অঞ্চলের সান্তালসহ অনান্য আদিবাসী জনগণ বিট্রিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো যা ‘খেরওয়ার বিদ্রোহ’ নামে পরিচিত। এটা বললে অত্যুক্তি হবে না যে সিধু-কানু খেরওয়ার বিদ্রোহের পুরোধা মহান তিলকা মাঝির অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নিতেই সর্বগ্রাসী বিট্রিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিলো যা একপ্রকার ঐতিহাসিক দায়বোধের প্রকাশও বটে। সান্তাল বিদ্রোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি কর্মসূচি হিসেবে মুন্ডা বা অনান্য বিদ্রোহের মতো কোন ধর্মীয় সংস্কার কর্মসূচিকে সামনে রাখে নি বরং বিদ্রোহের আকাঙখা খেরওয়ার বিদ্রোহের মতোই অতিশয় বৈষয়িক ও বস্তুগত বিষয় ছিলো।
এই বিদ্রোহের নেতা সিধু ও কানু জনগণের সামনে নিজেদের কোন দেবতার প্রতিভূ হিসেবে ঘোষণা করেন নি আবার কোন স্বপ্নে আদিষ্ট বাণীও আওড়ান নি। বর্তমান সময়ে অনেক ঐতিহাসিক ১৮৫৫ সালের ‘সান্তাল হুল’কে ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে চিহ্নিত করে বিট্রিশ শাসন বিরোধীতার দিকটা খাটো করে দেখাতে চান। আসলে তৎকালীন ব্রিটিশ শাসকদের লিখিত পান্ডুলিপি থেকেই এটা পরিষ্কার হয় সান্তাল হুল কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ছিলো না। বিদ্রোহের দাবি ছিলো জলের মতো পরিষ্কার ‘আমাদের ভূমি, আমাদের কর্তৃত্ব’।
মূলত ছোট নাগপুর, ভাগলপুর, বীরভূম, ভগনাদিহি, দামিন-কো ইত্যাদি অঞ্চলের ভূমি ও বনাঞ্চলের উপর আদিবাসীদের চিরাচরিত সার্বভৌম অধিকার খর্ব করে বিট্রিশদের অর্পিত খাজনা ও তা আদায়ে বহিরাগত মহাজন-জমিদারদের আদিবাসী জনগণের উপর বর্বরোচিত অত্যাচারই বিদ্রোহের প্রেক্ষাপট তৈরী করেছে। এখানে বলে রাখা ভালো বিট্রিশ আগমনের পূর্বে মুঘল শাসকদের ছোট নাগপুরসহ উল্লিখিত আদিবাসী অধ্যুষিত অঞ্চলে তেমন কোন দৃঢ় কর্তৃত্ব ছিলো না। তাই এ অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা দীর্ঘকাল ধরেই একপ্রকার স্বাধীন জীবনাচারণের মধ্য দিয়ে বেড়ে উঠেছিলো। সেখানে হঠাৎ উদ্ভুত বিট্রিশ কর্তৃত্ব এবং অ-আদিবাসী জমিদার-মহাজনের দৌরাত্ম মূলত আদিবাসীদের ক্ষোভকে চরমে তোলে।
১৮৫৫ সালের সান্তাল বিদ্রোহের সবচেয়ে জরুরি দিক হলো এর রাজনৈতিক চরিত্র যেখানে সিধু-কানু’র নেতৃত্বে আদিবাসী জনগণ বিট্রিশ শাসক এবং তাদের অনুচর স্থানীয় জমিদার ও মহাজনদের বিতাড়িত করার মাধ্যমে স্ব-শাসন প্রতিষ্ঠায় ব্রত হয়েছিলেন। সান্তাল বিদ্রোহের এই ক্ষুরধার উদ্দেশ্যই পরবর্তীতে কোন বিদ্রোহী নেতাকে বাঁচিয়ে না রাখার অনুঘটক হিসেবে কাজ করেছে। কারণ বিট্রিশরা ভয় পেয়েছিলো, তিলকা মাঝি’র পরেও সিধু-কানু যেভাবে মাতৃভূমিকে বর্হিশত্রু মুক্ত করতে যে ঐতিহাসিক দায়বোধের পরিচয় দিয়েছে তা সংক্রামক হয়ে উঠলে তাদের রাজত্ব খুব বেশিদিন টিকবে না।
জানি উপসংহার টানার জন্য এই আলোচনা যথেষ্ট নয় তবে এটা পরিষ্কার যে, সান্তাল বিদ্রোহ নিছক একটি বুনো ক্ষোভ নয় বরং উপমহাদেশের প্রথমতম স্বাধীনতা সংগ্রামের একটি। জাতিগত বৈচিত্রতার এই পূণ্য ভূমিতে সকল জাতির সংগ্রাম যোগ্য মর্যাদা ও স্বীকৃতি পাক এবং উপমহাদেশীয়রা নিজেদের সূর্য সন্তানদের চিনতে শিখুক এই কামনায় করি।





উপ সম্পাদকীয় এর আরও খবর

স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান দানশ্রেষ্ঠ কঠিন চীবর দান
আজ শুভ প্রবারণা পূর্ণিমা আজ শুভ প্রবারণা পূর্ণিমা
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব
চব্বিশ ও পঁচিশের ইফতার রাজনীতি চব্বিশ ও পঁচিশের ইফতার রাজনীতি
২৭ বছরও শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ ২৭ বছরও শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ
পার্বত্য চুক্তির ২৬ বছরে পার্বত্য চট্টগ্রামের জনগণ কি-কি বৈষম্যের স্বীকার তা নিয়ে একটি পর্যালোচনা পার্বত্য চুক্তির ২৬ বছরে পার্বত্য চট্টগ্রামের জনগণ কি-কি বৈষম্যের স্বীকার তা নিয়ে একটি পর্যালোচনা

আর্কাইভ