শিরোনাম:
●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » রাউজানে কেউচিয়া খাল ভরাট
প্রথম পাতা » কৃষি » রাউজানে কেউচিয়া খাল ভরাট
৩৮৩ বার পঠিত
সোমবার ● ২৬ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে কেউচিয়া খাল ভরাট

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের কেউচিয়া খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় মৌসুমে জলবদ্ধতা ও শুস্ক মৌসুমে সেচ সংকটে চাষাবাদ ব্যহত হচ্ছে। জানা যায়,
উপজেলার পশ্চিম ডাবুয়া, চিকদাইর ইউনিয়নের পাঠান পাড়ার পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কেউচিয়া খাল। খালটি রাউজান পৌরসভার ৩নং পুর্ব গহিরা মুগদা খালের সাথে মিলিত হয়েছে। এক সময় কেউচিয়া খাল দিয়ে বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহিত হতো। আর শুস্ক মৌসুমে কেউচিয়া খালের পানি সেচের মাধ্যমে এলাকার কৃষকরা বোরো ধান সব্জি ক্ষেতের চাষাবাদ করতো। কেউচিয়া খালটি পশ্চিম ডাবুয়া, চিকদাইর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভরাট হয়ে যাওয়ায় বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের স্রোতের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে এলাকার বাড়ী ঘর, ফসলী জমি ও চলাচলের সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে। অপরদিকে শুস্ক মৌসুমে কেউচিয়া খালে পানি প্রবাহ না থাকায় সেচের পানির সংকটে এলাকার কৃষকেরা চাষাবাদ করতে পারছেনা। পশ্চিম ডাবুয়া এলাকার কৃষক সুলতান টিপু বলেন, ভরাট হওয়া কেউচিয়া খাল খনন করলে পুর্বেকার অবস্থা ফিরে পাবে। না হয় বসতবাড়ী, ফসলী জমি, জনগনের চলাচলের সড়ক পানিতে ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি অব্যহত থাকবে। ডাবুয়া ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, কেউচিয়া খালটি পশ্চিম ডাবুয়া এলাকায় ভরাট হয়ে পড়েছে। ভরাট হয়ে যাওয়া কেউচিয়া খাল খনন করা হলে বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহের বাধা হতোনা। এলাকায় জলবদ্ধতা থাকবে না। রাউজানের পশ্চিম ডাবুয়া ও চিকাদাইর ইউনিয়ন সরেজমিনে ঘুরে এলাকার কৃষকের সাথে কথা বললে, এলাকার কৃষকেরা ভরাট হয়ে যাওয়া কেউচিয়া খাল খনন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।





আর্কাইভ