শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » রাউজানে অগ্নিকাণ্ড ও পৌর এলাকার দুর্বৃত্তের তান্ডব
প্রথম পাতা » অপরাধ » রাউজানে অগ্নিকাণ্ড ও পৌর এলাকার দুর্বৃত্তের তান্ডব
৩৯৬ বার পঠিত
সোমবার ● ২৯ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে অগ্নিকাণ্ড ও পৌর এলাকার দুর্বৃত্তের তান্ডব

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। একই রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তের তান্ডবে খড়ের গাদায় আগুন ও মন্দিরের তোরণ, সাংসদের ফলক, একটি অটোরিক্সা কাঁচ ভাংচুর ও একটি বসত বাড়ীর জানালার কাঁচ ভাংচুর করছে। (২৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ও একই রাতে ছিটিয়াপাড়ায় এ ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের প্রসিদ্ধ ব্যবসায়ী অনিল কান্তি বড়ুয়ার মুদি দোকান এ বি স্টোর, মিন্টু দাশের মালিকানাধীন মাছের আড়ত এসপি ফিস, বিকাশ শীল ও শচীনাথ শীলের যৌথ মালিকানাধীন মিনি রাইসমিল, গোপাল মল্লিকের সব্জির দোকান সম্পূর্ন পুড়ে যায়। এছাড়াও সুমন ধরের একটি স্বর্ণের দোকান আংশিক পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি দ্রুত বিষয়টি রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনীকে জানাই। পরে দমকল বাহিনী, ব্যাবসায়ী ও স্থানীয় মানুষের দীর্ঘ চার ঘন্টার প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসলেও আগুণের তীব্রতা বেশী থাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আশপাশের অর্ধশত দোকান রক্ষা পেয়েছে। সোমবার সকালে ছিটিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তের তান্ডবে ক্ষতিগ্রস্ত মন্দির গেইট, গাড়ী ভাংচুরসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত সমূহ ও কাগতিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, সেকেন্ড অফিসার অজয় দেব শীল, বিনাজুরী ইউপি চেয়ারম্যান রবীন্দ্রলাল চোধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এ সময় তারা রাউজানের সাংসদের নির্দেশে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।





আর্কাইভ