শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ২৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » কালীগঞ্জে ঘুমন্ত নেতাকর্মীদের উপর আ’লীগের হামলার অভিযোগ
প্রথম পাতা » ছবি গ্যালারী » কালীগঞ্জে ঘুমন্ত নেতাকর্মীদের উপর আ’লীগের হামলার অভিযোগ
৪২৬ বার পঠিত
সোমবার ● ২৯ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে ঘুমন্ত নেতাকর্মীদের উপর আ’লীগের হামলার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ঘুমন্ত বিএনপি নেতকর্মীদের উপর হামলার অভিযোগ করেছে বিএনপি। রোববারের পৌর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আতংক সৃষ্টির জন্য শনিবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসীরা বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি ও মারধর করে বলে অভিযোগি করা হয়। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে রাতে ৪নং নিয়ামতপুর ইউনিয়নের হরিগোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, অনুপমপুর গ্রামে যুবদল নেতা লিটন হোসেন ও ফজলুর রহমানসহ ৭ জন নেতাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এছাড়া রোববার দুপুরের পর থেকেই কালীগঞ্জের দুলালমুন্দিয়া, রায়গ্রাম, লাউতলা, নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সমাবেশে আসতে বাঁধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তাদের হামলায় অন্তত ৭ জন আহত হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও হামিদুল ইসলাম হামিদ এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। এদিকে জ¦ালানি তেল, পরিবহণের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় নিহতের ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের নিমতলা স্ট্যান্ডে বিএনপির এক সমাবেশের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্য রাখেন।

কোটচাঁদপুরে যাত্রী সেজে ইজিবাইক চুরি
ঝিনাইদহ :: যাত্রী সেজে ইজিবাইক চুরি করল চোর চক্রের সদস্যরা। রবিবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরের ব্রীজঘাট মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সোহেল রানা জানান, জীবননগর থেকে দুই জন যাত্রী ইজিবাইক ভাড়া করে কোটচাঁদপুর নিয়ে আসে। এরপর স্থানীয় ব্রীজঘাট নামকস্থানে এসে ওই যাত্রীদের একজন বস্তা কিনতে আমাকে সঙ্গে করে পাশের দোকানে নিয়ে যান। এর কিছুক্ষন পর আমি ইজিবাইকের কাছে এসে দেখি ইজিবাইক নাই। আর যাত্রী দুই জনও নাই। এরপর আশেপাশে অনেক খোঁজা খুজি করেও ইজিবাইকটি পাওয়া যায়নি। পরে বুঝতে পারলাম ইজিবাইকটি চুরি হয়ে গেছে। ওই সময় আমি কোটচাঁদপুর থানায় এসে বিষয়টি জানায়। তারা আমাকে আরো একটু খোঁজ খুজি করতে বলেন। এ সময় আমি ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভিতে ইজিবাইক চুরির দৃশ্য দেখতে পায় তবে কাউকে চিনতে পারিনি। তিনি বলেন, আমার দুটি গরু ছিল, আর কিছু টাকা কিস্তি তুলে এ ইজিবাইক টি কিনি। এখনও কিস্তির টাকাও পরিশোধ করতে পারিনি। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় অভিযোগ করবেন বলে তিনি জানান। ইজিবাইক মালিক সোহেল রানা মহেশপুর উপজেলার তৈলকুপ গ্রামের কোরবান আলীর ছেলে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক আব্দুল মতিন জানান, অভিযোগ করেনি। তবে মৌখিক ভাবে বলেছে। এখনও বাইরে খোঁজা খুজি করছেন।

ঝিনাইদহ শহরে বিএসটিআই’র অভিযান
ঝিনাইদহ :: ঝিনাইদহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই কর্মকর্তারা অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পুরাতন ডিসিকোর্টের সামনে অবস্থিত বাগাট ঘোষ মিস্টান্ন ভান্ডারের বিরুদ্ধে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতিত অবৈধ ভাবে ফার্মান্টেড মিল্ক পন্য বিক্রয় করায় মামলা দায়েরসহ বিএসটিআই আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হামদহ ষ্ট্যান্ডে মেসার্স শেফা ফুড বেকারিতে অবৈধ ভাবে বিস্কুট পন্য বিক্রয় করা এবং বিএসটিআই আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালন করেন বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন।





ছবি গ্যালারী এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে

আর্কাইভ