শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ১৭ জুন ২০২১
প্রথম পাতা » অর্থনীতি » জিআই সনদ পেল আরও ৬ পণ্য
প্রথম পাতা » অর্থনীতি » জিআই সনদ পেল আরও ৬ পণ্য
৬১৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জিআই সনদ পেল আরও ৬ পণ্য

জিআই সনদ পেল আরও ৬ পণ্যভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে ঢাকাই মসলিন, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক, বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারিভোগ ও কালিজিরা চাল সনদপত্র পেয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পণ্যগুলোর সংশ্লিষ্টদের হাতে এ সনদপত্র তুলে দেন।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের (ডিপিডিটি) উদ্যোগে আয়োজিত ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মেধাসম্পদ’ শীর্ষক সেমিনার এবং ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ প্রদান করা হয়।

এ সময় ঢাকাই মসলিনের জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. শাহ আলম, রংপুরের শতরঞ্জির জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোশতাক হাসান, রাজশাহী সিল্কের জন্য বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আবদুল হাকিম, বিজয়পুরের সাদামাটির জন্য নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান এবং দিনাজপুরের কাটারিভোগ ও কালিজিরা চালের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশনের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। এতে সভাপতিত্ব করেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।

এদিকে, একই অনুষ্ঠানে ‘পেটেন্ট’-এর জন্য বিজয় ডিজিটালের মোস্তফা জাব্বার ও হিসাব লিমিটেডকে সনদ দেয়া হয়। এছাড়া ‘ডিজাইন’-এর জন্য বিডি ফুড লিমিটেড, জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ও আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে সনদ দেয়া হয়।

এছাড়া ‘ট্রেডমার্কস’ হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপ, মোহনা টেলিভিশন লিমিটেড, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে সনদ প্রদান করা হয়।

ডিপিডিটি-এর রেজিস্ট্রার আবদুস সাত্তার বলেন, ‘পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর স্বাধীনতা পরবর্তী সময়ে ছয় হাজার ২১টি পেটেন্ট সনদ, ১৮ হাজার ৪৯৮টি ডিজাইন সনদ এবং ৬২ হাজার ৬০৯টি ট্রেডমার্কস নিবন্ধন সনদ প্রদান করেছে। আর জিআই সনদ প্রদান করেছি ৯টি পণ্যের। সেগুলো হলো- ইলিশ, জামদানি, ঢাকাই মসলিন, খিরসাপাত আম, কালিজির গুড়া চাল, কাটারিভোগ চাল, শতরঞ্জি, রাজশাহী সিল্ক ও বিজয়পুরের সাদামাটি।’



বিষয়: #  #


অর্থনীতি এর আরও খবর

পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো
বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু
ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন
দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ

আর্কাইভ