শিরোনাম:
●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো ●   ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ●   খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ●   রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার ●   দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি » ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
প্রথম পাতা » অর্থনীতি » ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
২৭৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার রাজীব দে, ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬ :: বর্তমান বিশ্ববাজারের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের পোশাক শিল্পকে দ্রুত ডিজিটালাইজেশন ও অটোমেশনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন মেট্রো নিটিং অ্যান্ড ডাইং এবং পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অমল পোদ্দার।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি-২০২৬)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিকেএমইএ সহ-সভাপতি অমল পোদ্দার মেলা পরিদর্শনের পর নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “দীর্ঘ এক বছর পর আয়োজিত বিটিকেজি মেলায় এসে খুবই ভালো লাগছে। বাংলাদেশের নিট ম্যানুফ্যাকচারার এবং বিকেএমইএ-র সংশ্লিষ্ট সবাই আজ এখানে একত্রিত হয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম, যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি।”
অমল পোদ্দার প্রযুক্তির সহজলভ্যতা নিয়ে বলেন, “আগে নতুন প্রযুক্তির যন্ত্রপাতি দেখার বা কেনার জন্য আমাদের বিদেশে যেতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। এখন ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে বিদেশি সাপ্লায়াররা নিজেরাই তাদের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আমাদের এখানে আসছেন। এতে আমরা সরাসরি মেশিনগুলো দেখতে পারছি, আইডিয়া নিতে পারছি এবং আমাদের খরচ ও কষ্ট দুই-ই কমছে।”
পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় অটোমেশনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “বর্তমানে বায়ারদের সাথে প্রাইস নিয়ে যে দরকষাকষি চলে, তাতে টিকে থাকতে হলে উৎপাদন খরচ কমানোর বিকল্প নেই। আর খরচ কমানোর প্রধান উপায় হলো অটোমেশন। উদাহরণস্বরূপ, একটি টি-শার্ট তৈরিতে আগে ২৬টি মেশিন লাগতো। এখন আধুনিক অটোমেশন প্রযুক্তির মাধ্যমে মাত্র ২১-২২টি মেশিনেই সেই কাজ করা সম্ভব হচ্ছে। এই নতুন ডিজিটাল পদ্ধতি আমাদের সক্ষমতা বাড়াবে।”
অমল পোদ্দার আশা প্রকাশ করেন যে, চার দিনের এই বিটিকেজি প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্টস খাতের আধুনিকায়নে সার্থক ভূমিকা রাখবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, বিকেএমইএ (BKMEA) আয়োজিত এই প্রদর্শনীতে দেশি-বিদেশি অসংখ্য প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক টেক্সটাইল ও গার্মেন্টস প্রযুক্তি প্রদর্শন করছে।





আর্কাইভ