শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ১৯ মে ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি » দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ
প্রথম পাতা » অর্থনীতি » দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ
১৫৬৩ বার পঠিত
শুক্রবার ● ১৯ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দোকান ব্যবসায়ীদের সমন্বয় মিটিংএ আলাউদ্দিন আহমেদ

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন ফাউন্ডেশন মার্কেটের ২য় তলায় মার্কেট ব্যবসায়ীদের সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়। গত ১৮ তারিখ বৃহস্পতিবার বিকালে নন্দলালপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনের সভাপতিত্বে সমন্বয় মিটিংএ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উক্ত মার্কেটের প্রতিষ্ঠাতা ও আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সভাপতি, আলাউদ্দিন নগরের রূপকার ও আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীর জনক, বিশিষ্ঠ শিক্ষানুরাগী, সমাজসেবক ও সমাজ সংস্কারক, বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিবেশ ও বনায়ন সংরক্ষনবাদী, যান্ত্রিক কৃষি উন্নয়নসহ সেচ প্রকল্প পদ্ধতির প্রবর্তক, খাটি দেশ প্রেমিক, ধর্মপ্রান ব্যক্তি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ড.আলাউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসাবে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, আমি গত বিশ বছর আগেই কোটি কোটি টাকা খরচ করে এখানে মার্কেট নির্মান করেছি যার সূফল এখন আপনারা পাচ্ছেন। ইতিমধ্যে এই মার্কেটটি একটি মডেল মার্কেটে পরিনত হয়েছে। আমি এই মার্কেটটির আরও উন্নয়ন করব আপনাদের সাথে নিয়ে। আমি দেশ ও জনগনের কল্যানের জন্য কাজ করে যাচ্ছি। ভাল কাজে বাঁধা আসবে সেই সকল বাঁধাকে ডিঙিয়ে ন্যয় নিষ্ঠার সাথে কাজ করে যাবেন দেখবেন একদিন আপনি সফল হবেনই এটাই আমার নীতি। ভালো কাজ করতে গেলে অনেক বাঁধা আসবে, এই মার্কেট করতে অনেক বাঁধা এসেছে তবে যারা বাঁধা দিয়েছে তারা সফল হতে পারেনি। এ সসময় তিনি বিভিন্ন ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং তার সমাধানও করে দেন তিনি। এসময় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পানার নানান দিকও তুলে ধরেন। সেই সাথে নতুন একটি বাজার কমিটি তৈরী করে দেন।
তিনি আরও বলেন, আমি সব সময় আল্লাহর সন্তুষ্টি ও মানব কল্যাণে কাজ করেছি বলেই চকরঘুয়া নামটি পরিবর্তন করে আমার নামে নামকরন করেছেন জেলার কর্তাব্যক্তিরা যা বাংলাদেশের কোথাও কোন ব্যক্তির নামে অন্য গ্রমের নামকরন হয় নাই। এই নামটি একদিনে হয়নি এর পেছনে আমার ছিল অনেক শ্রম, অর্থ ও মেধা খাটিয়ে এলাকার সাধারন মানুষের কল্যানে একই কম্পাউন্ডের মধ্যে সর্ব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেছি, তৈরী করেছি ব্যাংক, বীমা, ডাকঘর, মসজিদ, মাদ্রাসা সহ একাধিক প্রতিষ্ঠান। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত করেছি স্কুল কলেজ মসজিদ ও মাদ্রাসা। আমি আমাদের এলাকার বেকার সমস্যা সমাধান, দেশ ও এলাকার উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছি। আজ আমি ভাল কাজ করেছি বলেই হয়তো এটা আলাউদ্দিন নগর হয়েছে। তবে আমি আল্লাহর সৃষ্টি জীবিদের কল্যানের জন্যই কাজ করে যাচ্ছি। উল্লেখ্য যে, অতি অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বাজারটি। প্রতি দিন কোটি টাকার বেশি লেনদেন হয় এই বাজারে। বাজারের পাশেই রয়েছে কয়েকটি ব্যাংক সহ প্রায় এক হাজার ছোট বড় দোকান। পাশাপশি পশু হাট ও প্রায় ডজন খানেক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় বাড়তি সুবিধা পাচ্ছে এখানকার ব্যবসায়ীরা। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সহযোগীতা করে যাচ্ছে এই মার্কেটটি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর এজিএম সেজাউর রহমান সেজা, সাইফুল্লাহ্ তপন, বাজার কমিটির সভাপতি শের আলী, বীর মুক্তিযোদ্ধা সোলেমান। উপস্থিত ছিলেন, বাজারের সকল দোকান মালিক, ব্যবসায়ী ও সাধারন জনগন। বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, বাজার কমিটির সাধারন সম্পাদক রবিউল ইসলাম রাজু।





অর্থনীতি এর আরও খবর

কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো
বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান বাজেট স্বপ্নহীন যাত্রার নৈরাশ্যজনক বয়ান
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু
ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত ঈশ্বরগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং ভূষণছড়া বাজার শাখার উদ্বোধন
ভোগ্যপণ্যের লাগামহীন মুল্য বৃদ্ধিতে বেকায়দায় সাধারণ ভোক্তারা ভোগ্যপণ্যের লাগামহীন মুল্য বৃদ্ধিতে বেকায়দায় সাধারণ ভোক্তারা

আর্কাইভ