শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » বানিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারী আর সার্কাসে নগ্ন নৃত্যে
প্রথম পাতা » অপরাধ » বানিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারী আর সার্কাসে নগ্ন নৃত্যে
৫০৯ বার পঠিত
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বানিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারী আর সার্কাসে নগ্ন নৃত্যে

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: নামেই শুধু খোলাহাটী ক্ষুদ্র কুটির শিল্প ও বানিজ্য মেলা। বাস্তবে নেই কোন উল্লেখযোগ্য কুঠির শিল্পের প্রদর্শন। যা আছে তা হলো অবৈধ লটারীর ব্যবসা ও সার্কাস এ নগ্ন নৃত্যের মহোৎসব।
দিনাজপুরের পার্বতীপুরের সীমান্ত ঘেষা বদরগঞ্জের হাসিনা নগরস্থ একটি বিস্তীর্ন মাঠে গত ১৮ আগস্ট থেকে শুরু হয়েছে তথাকথিত শিল্প ও বাণিজ্য মেলার নামে এসব অবৈধ কারবার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেলাটিতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত প্রকাশ্যে অবৈধ লটারির টিকিট বিক্রি হয়ে থাকে।
পার্বতীপুর, পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ, তারাগঞ্জসহ পার্শ্ববর্তী ১০/১২টি উপজেলার মানুষজন টিকেট কাটতে ভিড় করছেন মেলাটিতে। পাঁচ লক্ষাধিক টাকার মেগা পুরস্কার প্রাপ্তির আশায় সাধারণ মানুষ ২০ টাকার টিকেট থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত টিকেট ক্রয় করছেন। অনেকেই এনজিও থেকে লোন নিয়ে বা ধার কর্জ করে এই লটারি খেলায় অংশ নিয়ে পুরস্কার না পেয়ে সর্বস্বান্ত হচ্ছেন । ঋণের টাকা শোধ করতে অনেকের সংসারে অর্থনৈতিক টান পড়ছে পাশাপাশি স্বামী স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঝগড়া বিবাদ লেগেই রয়েছে। ইতোমধ্যেই এই অবৈদ লটারী নামের জুয়ার বিরূপ প্রভাব পড়েছে গ্রামীন সমাজে। মসজিদের দানবাক্স চুরির হিড়িক পড়েছে। অজ্ঞাত চোরের দল দানকৃত টাকাসহ পুরো দানবাক্স ভেঙ্গে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে এমন অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, যে মুহূর্তে দিনাজপুর সহ রংপুর বিভাগের ৮ জেলায় মঙ্গা মৌসুম শুরু হয়েছে। দু’বেলা দুমুঠো খাদ্য জোগার করতে এ অঞ্চলের সাধারণ মানুষ যখন নাকাল। সেই মূহুর্তে খোলা হাটি শিল্প বাণিজ্য মেলায় লটারির নামে চলছে জুয়া।
জানা যায়, মেলা কমিটি’র নেতৃত্বে পার্বতীপুরসহ পার্শ্ববর্তী উপজেলা মুহের শতশত স্পটে লটারী বিক্রির বুথ বসানো হয়েছে। প্রতিটি বুথ থেকে প্রতিদিন হাজার হাজার টিকেট বিক্রি হচ্ছে। গ্রামের নারী পুরুষ নির্বিশেষে সকলেই সংসারের সারা মাসের খরচের টাকা দিয়ে লটারীর টিকেট কিনে সর্বশান্ত হচ্ছেন।
পার্বতীপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রায়ই জরিমানা অব্যাহত রাখলেও সব জায়গায় টিকেট বিক্রি বন্ধ করতে পারছেননা। অভিযোগ রয়েছে, লটারী’র টিকেট বিক্রি বন্ধের জন্য থানা পুলিশকে খবর দিলেও
পুলিশ আইনী ব্যবস্থা নিতে গড়িমসি করছে। এ কারনেই সর্বত্রই টিকেট বিক্রি অব্যাহত রয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাদ্দাম হোসেন জানান, মেলার স্পটটি বদরগঞ্জ উপজেলা এলাকায় হওয়ায় সেখানে আমার পক্ষে সরাসরি কোন অভিযান পরিচালনা করা সম্ভব নয়। পার্বতীপুর উপজেলায় সর্বত্র টিকেট বিক্রয়ের বিষয়টি তিনি স্বীকার করে বলেন বিভিন্ন স্পটে চোরা গুপ্তা ভাবে বুথ বসিয়ে টিকিট বিক্রয় করা হলেও আমি সাধ্যমত দমন অভিযান অব্যাহত রেখেছি। জনগনের মধ্য থেকে সার্বিক সহায়তা পেলে সম্পূর্নরূপে অবৈধ টিকেট বিক্রয় বন্ধ করা সম্ভব হবে।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ