শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সংঘাত নয় শান্তি ও সম্প্রীতর বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওয়াইপিএজি আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীরা ৫০নাম্বারের সাধারণ জ্ঞানের পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে সেরা ১০জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। এছাড়া অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের পরবর্তীতে সার্টিফিকেট প্রদান করা হবে।
ওয়াইপিএজি’র ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কো-অর্ডিনেটর রাফসান আহমেদ রোমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর আক্তারুজ্জামান, ঈশ্বরগঞ্জ গার্লস কলেজের প্রভাষক আইয়ুব আলী আনসারী, উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজন শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সহ সভাপতি অলক ঘোষ ছোটন, সাধারণ সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু, কোষাধক্ষ হাবিবুর রহমান হাবিব, সদস্য উবায়দুল্লাহ রুমি, চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারি শিক্ষক আনোয়ারুল হক খোকা, ওয়াইপিএজি সদস্য বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার চেতনায় গড়ে তুলতে হবে। এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে। তরুণরাই দেশের ভবিষ্যৎ। সংঘাত নয়, তারা যেন শান্তি ও সম্প্রীতির দূত হিসেবে কাজ করে—এমন মানসিকতা তৈরি করাই আমাদের লক্ষ্য। শান্তিপূর্ণ সমাজ গঠনে কেবল আইন নয়, দরকার সামাজিক সচেতনতা। আজকের এই আয়োজন সেই সচেতনতা তৈরির দৃষ্টান্ত। আমরা চাই তরুণরা দেশকে বদলে দিক। তারা যেন পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়। যুবসমাজকে সঠিক শিক্ষা ও সচেতনতার মাধ্যমে সংঘাত নয় বরং শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।




প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত 