শিরোনাম:
●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো ●   ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ●   খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ●   রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার ●   দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » অনিয়ম, ঘুষ গ্রহণসহ নানা দুর্নীতির অভিযোগে রাঙামাটি জেলা পরিষদে দুদুকের অভিযান
প্রথম পাতা » অপরাধ » অনিয়ম, ঘুষ গ্রহণসহ নানা দুর্নীতির অভিযোগে রাঙামাটি জেলা পরিষদে দুদুকের অভিযান
২৫০ বার পঠিত
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনিয়ম, ঘুষ গ্রহণসহ নানা দুর্নীতির অভিযোগে রাঙামাটি জেলা পরিষদে দুদুকের অভিযান

--- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে সাজেকে গাড়ি পার্কিং নির্মাণের নামে ৩ কোটি টাকা লোপাট, কফি ও কাজুবাদাম প্রকল্পে চারা বিতরণে অনিয়মসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন।
আজ বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে এই অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন রাঙামাটি জেলার উপ-পরিচালক জাহিদ কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, মো. রাজু আহমেদ, সরোয়ার হোসেনসহ দুদকের কর্মকর্তারা।
অভিযান শেষে দুদক উপরিচালক জাহিদ কামাল বলেন, ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প উন্নয়ন কাজে অনিয়ম, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে টেন্ডার প্রক্রিয়ারসহ বিভিন্ন কাগজপত্র চেয়েছিলাম, তারা সেটা তাৎক্ষণিকভাবে দেখাতে ব্যর্থ হয়েছেন। সেগুলো আমাদের প্রদান করার জন্য বলেছি।
ডকুমেন্ট হাতে পেলে পর্যালোচনা করে কোনো অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে আমরা অভিযান পরিচালনার সময় অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী অফিসে অনুপস্থিত পেয়েছি।
এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি সভায় অংশ নিতে চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।





আর্কাইভ