শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে : চুয়েট ভিসি
প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে : চুয়েট ভিসি
৭১৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে : চুয়েট ভিসি

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া  বলেছেন, নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে। গবেষণার জন্য অনেক সময় ও পরিশ্রমের প্রয়োজন, কেননা গবেষণা সময়-সাপেক্ষ, শ্রম সাপেক্ষ ও কষ্টকর। গবেষণার সুফল পেতে হলে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে। কোন মহৎ আবিষ্কার আকস্মিকভাবে বা বিনা পরিশ্রমে হয় না। মনে রাখতে হবে, কোন গবেষণা কর্মের ফলাফল আপাতদৃষ্টিতে আপেক্ষিক মনে হলেও গবেষকের আবিষ্কারের পিছনে বহু বছরের পরিশ্রম, সাধনা ও ত্যাগ স্বীকার রয়েছে। গবেষককে কল্পনা শক্তি ও সৃজনী শক্তির অধিকারী হতে হবে। গবেষণার প্রতিবেদন যথাযথভাবে লেখার জন্য গবেষকের সৃজনশীল ও কল্পনাশক্তি উভয়েরই প্রয়োজন রয়েছে। গবেষককে সবসময় বৃহৎ জনগোষ্ঠী ও দেশের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে।

আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৫ সকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত “রিসার্চ সেমিনার, প্রোজেক্ট এওয়ার্ড ও অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম ২০২৫”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। এতে কী-নোট স্পীকার ছিলেন অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি মেলবোর্ন এর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র লেকচারার ড. মো. আতাউর রহমান। এতে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন চুয়েট আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি যে কোন সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য ধারাবাহিকভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে গবেষণা চালিয়ে যেতে হয়। একটি গবেষণা অভিজ্ঞতাসম্পন্ন, প্রশিক্ষণ প্রাপ্ত এবং সুদক্ষ গবেষক দ্বারা পরিচালিত হলে গবেষণার কাঙ্খিত ফলাফল লাভ করা যাবে।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৭টি প্রোজেক্ট প্রোপোজাল এওয়ার্ড করা হয়। গত অর্থবছরে ২৭জন শিক্ষককে গবেষণা প্রকল্প শেষ করার জন্য সম্মননা দেওয়া হয় এবং সবশেষে ৪টি সেরা গবেষণা প্রকাশনা এওয়ার্ড প্রদান করা হয়।





ছবি গ্যালারী এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে

আর্কাইভ