বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙ্গুনিয়াতে দিনের অর্ধেক বিদ্যুৎ থাকেনা
রাঙ্গুনিয়াতে দিনের অর্ধেক বিদ্যুৎ থাকেনা
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জুড়ে গত সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে কর্মীরা গণছুটিতে থাকায় তীব্র লোডশেডিং চলছে । বিদ্যুত সরবরাহের বিঘ্নের কারণে হাসপাতালে চিকিৎসাসহ জরুরী সেবা ব্যাহত হওয়ায় জনজীবন অতিষ্ট হয়ে পরেছে।
কাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ফয়সাল হোসেন জানান,গত রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে ৭৩ কর্মী গণছুটিতে থাকায় তীব্র লোডশেডিংয়ে চলছে ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।
তিনি জানান, উপজেলা জুড়ে চাহিদা রয়েছে ২৮ মেগাওয়াট বিদ্যুত। চাহিদার অনুকুলে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ১০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে, যার ফলে রেসনিং করে লোডশেডিং করতে হচ্ছে বলে নিশ্চিত করেন।
তিনি আরো জানান, বিদ্যুত সরবরাহ কাজে ৪০ জন ও মিটার রিডিং কাজে ৩৩জন স্টাফ গণছুটিতে থাকায় বিদ্যুৎ সরবরাহ করতে হিমশিম পোহাতে হচ্ছে।
গত ৭২ ঘন্টা ধরে ১০৩ জন কর্মীর মধ্যে ৭৩ জন কর্মীর গণছুটি ও চাহিদার তুলনায় ১০ মেগাওয়াট বিদ্যুত কম সরবরাহের কারণে ২৪ ঘন্টার মধ্যে ১২ঘন্টা বিদ্যুত সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী।
এদিকে ভুক্তভোগীরা নানা জরুরী সেবা থেকে বিদ্যুতের কারণে পরেছেন বিপাকে। বিদ্যুত নির্ভর চালকল,করাতকল,সিএনজি গ্যাস পাম্প,অয়েল পাম্প,দাপ্তরিক কাজ, চিকিৎসা সেবাসহ গন জরুরী সেবা পেতে রাঙ্গুনিয়াবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সংকট থেকে কবে মুক্তি পাবে তার কোন নির্দিষ্ট সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তারা কোন সদুত্তর দিতে পারছেনা।
এদিকে ইছাখালী জোনাল অফিসের ডিজিএম ব্যতিত কোন বিদ্যুত অফিসের সাথে যোগাযোগ করা যাচ্ছেনা। সব জরুরী সেবার নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে।




হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড 