শিরোনাম:
●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে ●   সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা ●   সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   আমি প্রতিহিংসার রাজনীতি করিনা : জুঁই চাকমা ●   রাঙামাটি পৌর কর্তৃপক্ষ দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন : জুঁই চাকমা ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

Daily Sonar Bangla
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » কীটনাশক পানে ঈশ্বরগঞ্জে দুই শিশুর মৃত্যু
প্রথম পাতা » ছবি গ্যালারী » কীটনাশক পানে ঈশ্বরগঞ্জে দুই শিশুর মৃত্যু
১০৯ বার পঠিত
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কীটনাশক পানে ঈশ্বরগঞ্জে দুই শিশুর মৃত্যু

--- মোঃ উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কীটনাশক বিষ ও মালিশের ওষুধ পানে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো মরিয়ম আক্তার (১৫ মাস) ও মুজাহিদ (৩)। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মরিয়মকে এবং বৃহস্পতিবার রাতে মুজাহিদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মরিয়ম আক্তার বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এবং সকাল ১০টার দিকে মুজাহিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শিশু মরিয়মের বাড়ি উপজেলার উচাখিলা ইউনিয়নের চর-আলগী গ্রামে। সে ওই গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। অপরদিকে শিশু মুজাহিদের বাড়ি উপজেলার সরিষা ইউনিয়নের মারোয়াকালী গ্রামে। সে ওই গ্রামের সঞ্জু মিয়ার ছেলে।
কীটনাশক বিষ পানে নিহত মরিয়মের চাচা ফারুক মন্ডল বলেন, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ফসলের ক্ষেতে ব্যবহৃত কীটনাশক বোতলের অবশিষ্ট কিছু কীটনাশক বিষ ভুলবশত আমার ভাতিজি মরিয়ম সকলের অগোচরে পান করে ফেলে। এতে মরিয়ম অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মরিয়মের উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ওইদিন সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করে।
দাদার মালিশের ওষুধ পানে নিহত শিশু মুজাহিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, খেলাধুলার এক পর্যায়ে টেবিলের ওপর রাখা দাদার পায়ে মালিশের করফুল ওষুধ খেয়ে ফেলে মুজাহিদ। ওষুধ খাওয়ার পর মুজাহিদ অনবরত কাশি দিতে থাকে। বুঝতে পেরে গত বুধবার আনুমানিক রাত ৯ টার দিকে মুজাহিদকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে মুজাহিদকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় মুজাহিদ মৃত্যুবরণ করে। কীটনাশক ও মালিশের ওষুধ পানে একই দিনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, একই দিনে কীটনাশক ও মালিশের ওষুধ পানে দুই শিশুর মৃত্যু ঘটনাটি খুবই দুঃখজনক। নিহত দুই শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় ও তাদের বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।





ছবি গ্যালারী এর আরও খবর

নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
একটা  গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন

আর্কাইভ