রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই আন্দোলন দমনে ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল ওএসডি
জুলাই আন্দোলন দমনে ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল ওএসডি
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বারিউল আলম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জুলাই আন্দোলন দমনে ঢাকার সাভারে প্রশাসনের যে কয়জন কর্মকর্তা নিষ্ঠুর ভূমিকায় ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম। বর্তমানে তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজাপুরে যোগদান করেন।
অপরদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজাপুর উপজেলা পরিষদের সামনে ইউএনও রাহুল চন্দকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ।
এসময় তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়েও অমানবিকতার পরিচয় দিয়েছেন। এমন অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে আন্দোলনকারীরা দাবি করেন।




পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন 