শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল দুটি দোকান : ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল দুটি দোকান : ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজার জামে মসজিদের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা হঠাৎ করেই বাজারের দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবুল হোসেন ও সুবল চন্দ্র দাসের দুটি মুদির দোকান। দোকান দুটির ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও পাশের হাফেজ আবু সালেহের একটি কাপড়ের দোকানেও আংশিক ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলাম জানান, ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখি আগুন লেগেছে। মুহূর্তেই আগুন অনেক ছড়িয়ে পড়েছিল। ভাগ্যিস ফায়ার সার্ভিস দ্রুত চলে আসে, না হলে আরও বড় ক্ষতি হতে পারতো।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে আবুল হোসেন ও সুবল চন্দ্র দাসের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এ ঘটনায় বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 