শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্রাক্টর সংঘর্ষে অগ্নিকাণ্ড
খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্রাক্টর সংঘর্ষে অগ্নিকাণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি পুড়ে যায়। এতে ট্রাক্টরের ৪ শ্রমিক আহত হন।
শনিবার ২৪ মে সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় সড়কে প্রায় ২ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান খাগড়াছড়ি জেলা শহরে আসার পথে আলুটিলায় ইটবাহী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কাভার্ডভ্যানে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে যায়।
আহত ৪ শ্রমিকরা হলেন,থৈঅংগ্য মারমা, মো. রহিম, মো. শাহিন ও মো. রমজান আলী। আহতরা মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। তারা খাগড়াছড়ি সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র দাশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।




কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো
গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে
ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি
সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো 