শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » নারায়ণগঞ্জে ফেন্সি জনি ও হোন্ডা রাব্বীর অপকর্ম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » নারায়ণগঞ্জে ফেন্সি জনি ও হোন্ডা রাব্বীর অপকর্ম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ
৮০১ বার পঠিত
রবিবার ● ৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জে ফেন্সি জনি ও হোন্ডা রাব্বীর অপকর্ম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জ শহরতলীর ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার চিহ্নিত মাদক সম্রাট তানভীর ইকবাল জনি ওরফে টোকাই জনি ও ফজলে রাব্বী ওরফে হোন্ডা রাব্বী বাহিনীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রানালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী।
উল্লেখিত মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি চেয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের বরাবরেওই অভিযোগটি দাখিল করা হয়। অভিযোগে এলাকাবাসীর পক্ষে মোজাম্মেল হক মামুন,আবুল কালাম আজাদ, কাসিফ সানোয়ার ও সোহেল মাহমুদ অভিযোগকারী হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তার কাছেও অভিযোগের অনুলিপি প্রদান করা হয়। প্রেরিত অভিযোগে উল্লেখ করা হয়,পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আব্দুল হক সুমনের ছেলে টোকাই জনি ওরফে ফেন্সি জনি ও তার অন্যতম সহযোগী রাব্বী ওরফে হোন্ডা রাব্বী মূলতঃ ঢাকা মেট্রো ল-৩৭৯৭৪ নম্বরের একটি বাইকযোগে নিজেদেরকে বাইক রাইডার নামক একটি সংগঠনের নেতা দাবি করে বিভিন্ন স্পট ঘুরে বেড়ায় এবং প্রতিনিয়তই তারা নানা প্রকার মাদকদ্রব্য নেটওয়ার্কের মাধ্যমে পাচার করে থাকে। তারা এই গ্রুপের গ্যাং লিডার। তাদের অসংখ্য কর্মী রয়েছে। যার মধ্যে অধিকাংশই তরুনীও যুবতী বয়সের মেয়ে। তাদেরকে দিয়ে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জনকে প্রেমের ফাঁদে ফেলে ব্যাকমেইলও করে থাকে। বিভিন্ন সময়ে এরা নিজেরাও নিরীহ মেয়েদেরকে ট্র্যাপে ফেলে সর্বশান্ত করে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এসব মেয়েদের মধ্যে ফারজানা দোলা নামে এক মেয়েকে বিয়ের প্রলোভণে ফেলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে টোকাই জনি বর্তমানে সেই মেয়েকে এড়িয়ে চলে। মাঝে মধ্যে তারা আবার ব্রাড ডোনার গ্রুপেরও নাম ব্যবহার করে এসব অপকর্ম করে বেড়ায় যাতে কেউ বুঝতে না পারে। প্রকৃতপক্ষে এরা ভয়ংকর সন্ত্রাসী। এদের বিশাল একটি চক্র রয়েছে। যারা কেবল শহর আর শহরতলীর আশ পাশ জুড়ে নানা অপকর্ম করে বেড়ায়।
এদের বাহিনীদের অধিকাংশ গ্রুপই পশ্চিম মাসদাইর,মাসদাইর কবরস্থান,মাসদাইর বেকারীর মোড়, বাড়ৈরভোগ এলাকায় চুরি ছিনতাইসহ সকল প্রকার অপকর্ম করে থাকে।
এদেরকে এই মুহুর্তে দমন করা না গেলে আগামী কিছুদিনের মধ্যে এসব এলাকাগুলো অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠবে তাতে কোন সন্দেহ নেই। তদন্তপূর্বক এদের বিরুদ্ধে আশু কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যাক্তিদের হস্তক্ষেপ অত্যাবশ্যক বলে সচেতন মহল মনে
করছে।





আর্কাইভ