রবিবার ● ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়ায় নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রীর আত্মহত্যা
কুষ্টিয়ায় নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রীর আত্মহত্যা
কুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়ার কুমারখালীতে নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। চাপড়া ইউনিয়নের সাঁওতা রাজপাড়া গ্রামে রবিবার ভোরে মেয়েটি তার মামা বাড়িতে থাকাকালীন এই ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, চাপড়া ইউনিয়নের সাঁওতা রাজপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রাফিজা খাতুন (২০) গতকাল শনিবার কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউট থেকে সন্ধ্যার পর বাড়িতে ফিরলে তার মা বকাবকি করায় সে রাগ করে পার্শ্ববর্তী মামার বাড়িতে চলে যায়। এবং রাতের কোন এক সময় ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রবিবার ভোরে তার মামী তাকে ডাকাডাকি করে ঘর না খুললে এলাকাবাসীর সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ও পরিবারের সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে এবং এ ব্যাপারে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে 