শিরোনাম:
●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরগঞ্জে কেন্দ্র সচিবসহ ৪ জনকে বরখাস্ত
প্রথম পাতা » অপরাধ » পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরগঞ্জে কেন্দ্র সচিবসহ ৪ জনকে বরখাস্ত
৩৫৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরগঞ্জে কেন্দ্র সচিবসহ ৪ জনকে বরখাস্ত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ চারজনকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহ, অফিস সহকারী ফয়জুর রহমান, সহকারী সানাউল হক এবং নৈশপ্রহরী বাচ্চু মিয়াকে পরীক্ষা পরিচালনার বিধি লঙ্ঘনের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ জানান, ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শহীদুল্লাহ, অফিস সহকারী ফয়জুর রহমান, সানাউল হক ও নৈশ প্রহরী বাচ্চু মিয়া, দায়িত্বপ্রাপ্ত হল সুপার ও সহকারী কেন্দ্র সচিবের পরিবর্তে ও.এম.আর- এর উত্তরপত্র নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেন। যা পরীক্ষা শৃঙ্খলা বিধির পরিপন্থি। এসব উত্তরপত্র নিয়ে হলরুমে তাদের প্রবেশ করার কোন অধিকার নেই। এসব উত্তরপত্র নিয়ে হল সুপার ও সহকারী কেন্দ্র সচিব পরীক্ষা হলে প্রবেশ করার কথা। কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করে অনধিকার কার্যকলাপের অপরাধে তাদেরকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।
তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্রের পরিবেশ স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও বরখাস্তকৃতদের স্থলে নতুন কেন্দ্র সচিব হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে মল্লিকপুর লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মিজানুর রহমান, নিরাপত্তা কর্মী আব্দুল মোতালেব ও আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আশেকে মোস্তফাকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।





অপরাধ এর আরও খবর

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস

আর্কাইভ