বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে : কাপ্তাই ইউএনও
সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে : কাপ্তাই ইউএনও
এম বাবুল,কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার ১৬ এপ্রিল বেলা ১২ টায় চন্দ্রঘোনা খ্রীস্টান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।
এসময় তিনি বলেন, সমাজের মাদকের আগ্রাসন ভয়াবহতা রূপ পেয়েছে। যার ফলে পরিবার, সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের এই কুফল হতে মুক্ত হতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এই বিষয়ে আরোও সচেতন হতে হবে।
হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের ইনস্পেক্টর মো. মনিরুজ্জামান এর সঞ্চালনায় এসময় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) এম সাইফুল ইসলাম।
মুল প্রবন্ধে তিনি বলেন, অবৈধ মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তৎপর রয়েছে। এছাড়া মাদকবিরোধী সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরীতে সমাজের সকলস্তরের মানুষের, বিশেষ করে তরুণদের ভূমিকার উপর তিনি গুরুত্বারোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ন এ সাংমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
এতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং হাসপাতালের মেডিকেল অফিসার এবং কর্মকর্তারা অংশ নেন।




শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু 