শিরোনাম:
●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাপ্তাইয়ে সুইডেন শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
প্রথম পাতা » ছবি গ্যালারী » কাপ্তাইয়ে সুইডেন শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি
৪৬৭ বার পঠিত
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাইয়ে সুইডেন শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

--- ‎‎রাজু :: কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে রাঙামাটির কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের লকগেইট পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালন করেছে।
১৬ এপ্রিল বুধবার দুপুর ২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষা বর্জন করে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়, ফলে কাপ্তাইয়ের সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়।
শিক্ষার্থীদের এই আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং কাপ্তাই থানার ওসি মো. মাসুদ। কর্তৃপক্ষের সঙ্গে দাবি নিয়ে আলোচনার পর বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও তীব্র আন্দোলনের পথে যাবেন তারা। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে কারিগরি শিক্ষা ব্যবস্থায় ক্রাফট ইনস্ট্রাক্টরদের ভূমিকা পুনর্মূল্যায়ন। শিক্ষার্থীদের মতে, ক্রাফট ইনস্ট্রাক্টররা ১৩ বা ১৭ গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয়ে ল্যাব ও ওয়ার্কশপে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করেন। তবে, তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হওয়ায় শিক্ষক হিসেবে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, “এইচএসসি পাস একজন ব্যক্তি কীভাবে কারিগরি শিক্ষার মতো বিশেষায়িত খাতে শিক্ষকের ভূমিকা পালন করতে পারেন?”
‎‎কাপ্তাই থানার ওসি মো. মাসুদ বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করি। বিকেল ৪টার দিকে তারা সড়ক ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”
‎‎এই আন্দোলন কারিগরি শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিকে আরও জোরালো করেছে। শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের প্রত্যয় ব্যক্ত করেছেন।





ছবি গ্যালারী এর আরও খবর

প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে

আর্কাইভ