মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » দাঁতমারা ইউপির সাবেক চেয়ারম্যান জানে আলম কারাগারে
দাঁতমারা ইউপির সাবেক চেয়ারম্যান জানে আলম কারাগারে
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানে আলম কে কারাগারে পাঠিয়েছে আদালত।
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে মঙ্গলবার ১৫ এপ্রিল চট্টগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন জানে আলম। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
২০২৩ সালের বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে হেয়াকো বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশস্থলে যোগ দিতে সরওয়ার আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা যাওয়ার পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পরিকল্পিত হামলা চালায়। হামলায় সরওয়ার আলমগীরসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন এবং বিএনপির গাড়িবহরে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় দাঁতমারা ইউনিয়ন যুবদলের কর্মী মোহাম্মদ ইয়াকুব বাদী হয়ে গত বছরের ৩ অক্টোবর ৩৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ইসমাঈল গণি জানান, “মামলার ১১ জন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে জেলা জজ আদালতে হাজির হন। শুনানির পর আদালত ১০ জনের জামিন মঞ্জুর করলেও জানে আলমের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
তিনি আরও বলেন,এই মামলায় অন্যান্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। আমরা আশা করি, আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।




প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে 