শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ফটিকছড়িতে পৃথক তিন ঘটনায় আহত- ২০
প্রথম পাতা » অপরাধ » ফটিকছড়িতে পৃথক তিন ঘটনায় আহত- ২০
৩৭১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে পৃথক তিন ঘটনায় আহত- ২০

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে ঈদের ছুটিতে পৃথক তিনটি ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছে।

৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে বড় ভাইয়ের হাতে রক্তাক্ত হয়েছেন মা জুলেখা খাতুন (৫৫) ও মো. মাসুম (৩৫)।

জানা যায়, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।
ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে আপন ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করেন বড় ভাই ইয়াসিন।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় বাসিন্দা কাউসার সিকদার জানান,মাসুমের অবস্থা সংকটাপন্ন। ইতোমধ্যে মাসুমকে ৬ ব্যাগ এবং তার মাকে ২ ব্যাগ দেওয়া হয়েছে। আরো ৫ ব্যাগ ব্লাড লাগবে। এর বাহিরেও ডোনার রেডি রাখতে বলেছে কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্ত ইয়াসিন পালিয়ে যান।

ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত ১ এপ্রিল রাতে উপজেলার দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে দাওয়াত না পেয়ে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বিএনপি নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ২ এপ্রিল বাগানবাজারে হত্যার কান্ডের বিচারের দাবীতে মানববন্ধনে হামলা চালিয়েছে একটি পক্ষ এতে উভয় পক্ষের ১০/১৫ জন আহত হয়।

গত ৩ মাস আগে বাগান বাজারের মাষ্টার পাড়া এলাকায় বালিমহাল নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে কৃষক দুলায়েত হোসেন দুলাল নিহত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধনের আয়োজন করে নিহত দুলালের পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনকারীরা গার্ডের দোকান এলাকায় আসলে পুর্ব থেকে সেখানে অবস্থান নেয়া বিরোধীয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে মানববন্ধনকারীদের উপর চড়াও হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় মানববন্ধন শুরু হয়।
বি এন পির দুই গ্রুপের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ