সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
আহমদ বিলাল খান :: পার্বত্য রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি মুখ এলাকায় অবৈধভাবে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন এবং উত্তোলনকৃত বালু মজুদের অভিযোগের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধী ফাহিম (২৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মানিকছড়ি মুখ এলাকাবাসী উপস্থিত ছিলেন। ।
প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই লেকে এধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।




সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা 