শিরোনাম:
●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
৭৭৭ বার পঠিত
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

--- আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: বুধবার বগুড়ার গাবতলীতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪২-বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর এলাকা) সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহেদী হাসান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহারিয়া আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহম্মেদ ও গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার এবং সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও আদর্শ কৃষকগণ। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এর মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলায় মোট ২২টি স্টল অংশ নেয়। মেলা চলবে শুক্রবার পর্যন্ত।

গাবতলীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন দিলু

বগুড়া :: বগুড়ার গাবতলী প্রেসক্লাব কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গাবতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (তালা মার্কা)দেলোয়ার হোসেন দিলু। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রায়হান রানা, বর্তমান সহ-সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল, বর্তমান দপ্তর সম্পাদক বিপ্লব রহমান, কার্যনির্বাহী সদস্য সামিউল ইসলাম শামীম, তোহাব রহমান, সাংবাদিক রিয়াজ আহমেদ ও রিপন মিয়া সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমূখ। প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দিলু গাবতলী পৌরসভাধীন ২নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের ওবাইদুর হক ফটুর ছেলে। তিনি (দিলু) উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে গাবতলী উপজেলার সার্বিক উন্নয়ন ও অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে আপ্রাণ চেষ্টা করবেন বলে জানান। এছাড়াও তিনি, গাবতলী প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে যর্থাসাধ্য ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন।





আর্কাইভ