শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » থানচি সীমান্ত সড়কের গাড়ী লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি
প্রথম পাতা » অপরাধ » থানচি সীমান্ত সড়কের গাড়ী লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি
৩৩৭ বার পঠিত
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থানচি সীমান্ত সড়কের গাড়ী লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

--- বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচি সীমান্ত সড়ক নির্মাণে ব্যবহৃত গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা।

বুধবার ২৪এপ্রিল বিকেল সাড়ে ৩টায় থানচি উপজেলার সীমান্ত সড়কের ৮কিলোনামক এলাকার এঘটনা ঘটে।

গাড়িতে উপস্থিত এক শ্রমিক জানান থানচি বাকলাই সীমান্ত সড়ক নির্মাণ কাজের জন্য
৪টি ট্রাকে করে ইট নেওয়া হয়েছিল। ইট গুলো আনলোড করে থানছি সদরে ফেরার পথে ৮ কিলো নামক এলাকায় পৌঁছলে আগে থেকে জঙ্গলে ওৎপেতে থাকা ৭ জন সশস্ত্র এবং মাথায় লাল কাপড় বাঁধা সন্ত্রাসীরা
ট্রাকে লক্ষ্য করে অতর্কিতভাবে পরপর সাতটি গুলি ছোঁড়ে । এতে কেউ হতাহত না হলেও
ট্রাকের বিভিন্ন স্থানে গুলি লাগে।

থানচি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, ট্রাককে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ছোঁড়ার খবর তিনিও শুনেছেন। খোঁজ খবর নিয়ে বা অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় যৌথবাহিনীর চলমান অভিযানে গ্রেপ্তার ৭৮জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে আদালত।





আর্কাইভ