বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » চুয়েটে প্লাস্টিকমুক্ত টেকসই সামুদ্রিক পরিবেশ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
চুয়েটে প্লাস্টিকমুক্ত টেকসই সামুদ্রিক পরিবেশ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের অধীন SCIP প্লাস্টিক প্রজেক্টের উদ্যোগে “প্লাস্টিকমুক্ত টেকসই সামুদ্রিক পরিবেশ” শীর্ষক গবেষণার তথ্য বিনিময় বিষয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ এপ্রিল বুধবার ২০২৪ সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর দি হোটেল পেনিনসুলার ডালিয়া হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, জার্মানির বাউহাউস ইউনির্ভাসিটি ওয়েইমারের প্রো-ভাইস চ্যান্সেলর ড. আলরিক বারবারা কুখ, চুয়েটের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, জার্মানির SCIP প্লাস্টিক প্রজেক্টের লিডার প্রফেসর ড. ইকার্ড ক্রাফট।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপনসূচক বক্তব্য রাখেন SCIP প্লাস্টিক প্রজেক্টের সায়িন্টিফিক ডাইরেক্টর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ড. ফারজানা খান ও তৃষা দাস। সেমিনারের টেকনিক্যাল সেশনে এতে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির গবেষক মি. গ্রেগর বায়াসটক এবং চুয়েটের SCIP প্লাস্টিক প্রজেক্টের সায়িন্টিফিক এক্সপার্ট ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল ও অধ্যাপক ড. আসিফুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তবে দীর্ঘদিন ধরে এই চ্যালেঞ্জ মোকাবেলার বাংলাদেশের উদ্যোগের অগ্রভাগে রয়েছে। এই প্রকল্পের লক্ষ্য চট্টগ্রামে একক-ব্যবহারে প্লাস্টিক এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা অনুশীলনের বিকল্প খুঁজে বের করা। আসুন, আমরা একসাথে টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জন করি এবং সবার জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রহ নিশ্চিত করার জন্য একযোগে কাজ করি।”




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 