শিরোনাম:
●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ ●   পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় চিনি বোঝাই ট্রাক জব্দ : আটক-২
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় চিনি বোঝাই ট্রাক জব্দ : আটক-২
৩১১ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় চিনি বোঝাই ট্রাক জব্দ : আটক-২

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসা ৪৫ বস্তা চিনি বোঝাই ট্রাকসহ ২ চোরা কারবারীকে আটক করেছে পুলিশ।
সোমবার ১৮ মার্চ রাতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১০নং ইসলামপুর টোল প্লাজার সামনে থেকে এসব চিনি জব্দ করে। এসময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ ও দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন, রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার মীর হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২৫) ও পানছড়ি উপজেলার টিএন্ডটি এলাকার মশিউর রহমানের ছেলে মোমিনুল ইসলাম (১৮)।
জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বস্তা চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।





আর্কাইভ