শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৪ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়া কি আবারো রক্তাক্ত জনপদে পরিনত হতে যাচ্ছে তিন দিনে ৬টি হত্যা
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়া কি আবারো রক্তাক্ত জনপদে পরিনত হতে যাচ্ছে তিন দিনে ৬টি হত্যা
৬২১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া কি আবারো রক্তাক্ত জনপদে পরিনত হতে যাচ্ছে তিন দিনে ৬টি হত্যা

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় তিন দিনে ছয়টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে রক্তাক্ত জনপদ খ্যাত দৌলতপুর উপজেলায় হয়েছে পাঁচটি লোম হর্ষক হত্যাকান্ড। একের পর এক হত্যাকান্ড সংঘটিত হওয়ায় সাধারণ মানুষের মনে আতংক ছড়িয়ে পড়েছে। অবশেষে ২মে কুষ্টিয়া দৌলতপুর পূর্ব ফিলিপনগর গোলাবাড়িয়া নদীর কিনারে বালুচরে বালিচাপা দেয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম মো: মারুফ হোসেন(৩৫)। সে দৌলতপুর মন্ডলপাড়ার মো: আশালত হাজীর ছেলে। নিহত মারুফের মামা এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য নিখোজের ৮ দিন পর মারুফ হোসেনের গলিত মৃতদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। একই দিন পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির মোল্লা (৪০) নামের একজন কৃষক নিহত হয়েছে। ২ মে মঙ্গলবার সকালের দিকে উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জাকির মোল্লা হোগলবাড়ি ইউনিয়নের কল্যাণপুর এলাকার আরব মন্ডলের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জাকির মোল্লা পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার আবু মন্ডলের লোকদের জমি নিয়ে বিরোধ চলছিল। নেই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে জাকিরের সঙ্গে আবুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিহত হন। গত ১ মে কুষ্টিয়া ইবি থানার শান্তি ডাঙ্গা গ্রামে ছোট ভাই শহিদুল শিল পাথর দিয়ে আঘাত করে বড় ভাই রাশিদুলকে(৩০) হত্যা করেছে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোট ভাইয়ের পানির মটর চুরি হওয়া সংক্রান্ত বিষয় নিয়ে সকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট ভাইয়ের শিল পাথরের আঘাতে বড় ভাই ঘটনাস্থলেই নিহত হয়। নিহত রশিদুল ইবি থানাধীন শান্তিভাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে। গত ২৭ এপ্রিল দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে এলাকার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে স্মরণকালের ভয়াবহ সংঘর্ষ, হামলা পাল্টা হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গত ৩০ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রতিপক্ষের দেয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে আকতার মন্ডল (৪০) চিলমারী গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে এবং দিমু মন্ডল (৬৫) একই গ্রামের দবির মন্ডলের ছেলে নিহত হয়।
কুষ্টিয়া পুলিশের অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

কুষ্টিয়া :: কুষ্টিয়া সদর থানা পুলিশের অভিযানে গত বুধবার ভোর রাত পর্যন্ত কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মোড়ের পুরাতন গেট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭৪০ পিচ নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও একটি এফজেডএস মোটরসাইকেল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আটককৃত আসামীরা হলেন, কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার বাবলু মোল্লার ছেলে ইমরান হোসেন চঞ্চল(৩২), একই এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে সাকিব (২৭) ও ছেউড়িয়া চর মন্ডলপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে ইউসুফ (৫২)। জানা গেছে, কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মোড়ের ঔষধ ফার্মেসী ও চঞ্চলের বাড়িতে কয়েক ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ৭৪০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট, নগদ ২৯ হাজার টাকা ও একটি লাল কালারের এফজেডএস মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান, কুষ্টিয়া সদর থানা এলাকার হাসপাতাল মোড়ে দীর্ঘ দিন যাবত ফার্মেসির অন্তরালে মাদক ব্যবসা পরিচালনা হচ্ছে এমন তথ্য পাওয়ার পর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ