শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়ায় রাতের আঁধারে রেলওয়ের পুকুর ভরাটের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়ায় রাতের আঁধারে রেলওয়ের পুকুর ভরাটের অভিযোগ
৪৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ২ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় রাতের আঁধারে রেলওয়ের পুকুর ভরাটের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে বালু ও মাটি দিয়ে রাতের আধারে রেলওয়ের পুকুর ভরাট করার অভিযোগ উঠেছে ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। রেলওয়ে কর্তৃপক্ষ নিষেধ করলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকাধীন রেলের পুকুর ভরাট করে কর্তৃপক্ষ। এ ঘটনায় ভেড়ামারা রেলওয়ে কর্মকর্তা ভেড়ামারা পৌর চেয়ারম্যান সহ লিখিত অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন দপ্তরে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভার মেয়র।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল আনুমানিক রাত ১১ টার দিকে ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকাধীন বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ও রেকর্ডীয় ভূমির পুকুরে ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষ রাতের আঁধারে অবৈধভাবে ট্রাক দিয়ে মাটি ও বালু ভরাট করছেন। ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষকে মাটি ও বালু দিয়ে পুকুর ভরাট না করার জন্য নিষেধ করা হয়। কিন্তু ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষ নিজেদের খেয়াল খুশি মতো মাটি ভরাটের কাজ অব্যাহত রেখেছেন। পুকুরটি ভেড়ামারা কেন্দ্রীয় মসজিদ কমিটি কর্তৃক লাইসেন্স গ্রহণ পূর্বক মাছ চাষ করছে এবং বর্তমানে তাদের মাছ পুকুরে রয়েছে। ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকা এবং বাজারের আশেপাশে আর কোন পুকুর বা জলাশয় নেই। ভেড়ামারা রেলওয়ে স্টেশন এলাকায় কোন ধরণের অগ্নিকান্ড ঘটলে উক্ত পুকুরটি পানি ব্যবহার করা হয়।

অন্যদিকে পরিবেশ আইন অনুযায়ী পুকুর ভরাটে বাধা রয়েছে। ভেড়ামার পৌরসভা কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়ে, কোন ধরনের আইনের তোয়াক্কা না করে রাতের আঁধারে পুকুর ভরাটের কাজ অব্যাহত রেখেছেন। জলাধার সংরক্ষণ আইন মতে কেউ আইনের বিধান লঙ্ঘন করলে অনধিক ৫ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে। শাস্তি প্রদানের পাশাপাশি আইন অমান্যকারীর নিজ খরচে সেটা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার বিধানও রয়েছে।

ভেড়ামারা পৌরসভার মেয়র মো. আনোয়ারুল কবির টুটুল বলেন, এক শ্রেণির দালাল চক্র তাদের স্বার্থসিদ্ধির জন্য পৌরসভার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে। পৌরসভা কর্তৃপক্ষ রেলওয়ের পুকুর ভরাটের সাথে সম্পৃক্ত নাই। রেলওয়ের অসাধু কর্মকর্তা, প্রতিপক্ষের লোকজন ও রেলওয়ের জায়গার দখলবাজরা মিথ্যাচার করছে।





অপরাধ এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১ : আহত-২০ নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আসামির
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড
ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা

আর্কাইভ